চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উন্নয়ন সারা পৃথিবীর জন্য শিক্ষণীয়: বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ন ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন: মানবসম্পদ উন্নয়ন বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যে সীমিত সম্পদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সারা পৃথিবীর জন্য শিক্ষণীয়।

তিনি বলেন: শহরের পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য একটি স্কুল ঘুরে দেখে তার উপলব্ধি, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে সরকারকে।

ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শিক্ষায় অবকাঠামো এবং গুনগত মান উন্নয়নে বিশ্বব্যাংকও বিনিয়োগ বাড়াবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রথমবারের মতো ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা। সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের ঋণে স্কুল থেকে ঝরে পড়া বাচ্চাদের জন্য কার্যক্রম দেখতে যান মোহাম্মদপুরের চাঁদ উদ্যান আরবান স্লাম আনন্দ স্কুলে।

রিচিং আউট অব স্কুল চিলড্রেন রস্ক প্রকল্পের আওতায় সারা দেশের ১৪৮টি নির্বাচিত উপজেলা এবং ১১টি সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে ৭ লাখ শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এনজিওদের মাধ্যমে পুরো কার্যক্রম চলছে।

কম আয়ের পরিবারের বাচ্চাদের শিক্ষার সুযোগ করার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আনন্দ জীবনের বড় পাওয়া বুলগেরীয় নাগরিক ক্রিস্টালিনা জর্জিভা কিনোভার।

Reneta

কম আয়ের পরিবার থেকে উঠে আসা জর্জিভা বিশ্বাস করেন, এদেশ থেকেই একদিন বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাবে ভবিষ্যৎ প্রজন্ম। আর এই বিশ্বাস তাকে অনুপ্রাণিত করেছে তীব্র গরম সহ্য করে বস্তির একটি স্কুলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় কাটাতে।

শুক্রবার বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

এপ্রিল ১৮, ২০২৬
Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT