চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকার সহযোগিতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।

সাক্ষাৎ শেষে জাপানী রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, জাপান সরকার বাংলাদেশের মেট্রোরেল এবং তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প কাজ করছে এবং এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে পেরে তার দেশ জাপান গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জাপানের সম্রাট নারুহিতোর শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।

তিনি জাপানের সম্রাটের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে দেশ ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করেন।

Reneta

বৈঠকে জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে জাপানের অবদান তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে শহর ও পল্লী এলাকায় জাপানের উন্নয়ন সংস্থা – জাইকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এছাড়া রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ মোকাবেলায় টিকাসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে জাপান সরকারের আন্তরিক সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আবদুল হামিদ বলেন, আমাদের স্বাধীনতার পরপরই ১৯৭৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের যে সূচনা হয়েছিল তা আজ ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।

ভবিষ্যতে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাইকাজাপানবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT