চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আপাতত চিন্তা ভুটান ম্যাচ নিয়েই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গ্রুপে আছে স্বাগতিক নেপালের মতো শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু সে ম্যাচ নিয়ে ভাবনা মাথায় আনছে না বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ভুটান পরীক্ষা নিয়েই আপাতত ব্যস্ত সাবিনা খাতুনের দল।

বৃহস্পতিবার নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিরাটনগরের রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩.১৫ মিনিটে। এই ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমির পথ আগেই অনেকটা পরিষ্কার করে রেখেছে নেপাল।

নেপালের মতই নিজেদের সেমির পথ পরিষ্কার করে রাখার জন্য ভুটান ম্যাচকেই পাখির চোখ করেছেন সাবিনা-মৌসুমিরা। বুধবার ম্যাচ ভেন্যুতে করেছেন হাল্কা অনুশীলন। সেখানেই বাংলাদেশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লাল-সবুজদের সহ-অধিনায়ক মিশরাত জাহান মৌসুমি, জানালেন চিন্তা কেবল ভুটানকে নিয়েই, ‘আমরা কেবল প্রথম ম্যাচ নিয়েই ভাবছি। আমরা এমন খেলাই উপহার দিতে চাই যেটা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।’

শিষ্যের কথার পুনরাবৃত্তি করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। আন্তর্জাতিক ফুটবলে কখনোই লাল-সবুজদের বিপক্ষে জয় পায়নি ভুটান, এমন পরিসংখ্যান জানার পরও সাবধানী বাংলাদেশ কোচ, ‘এই ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিততে পারলে আমাদের সেমিফাইনাল নিশ্চিত হবে। তাই আমরা সেই ম্যাচের দিকেই চোখ রাখছি।’

ভুটান ম্যাচের আগে ছোট দুঃসংবাদ আছে বাংলাদেশ শিবিরে। হাল্কা চোটে পড়েছেন ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকার। তবে কৃষ্ণার চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন কোচ ছোটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT