চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা ইস্যুতে বাতিলের শঙ্কায় সাবিনাদের মিয়ানমার সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আগামী ১-৯ এপ্রিল মেয়েদের ফুটবলের ফিফা উইন্ডো। এ সময়ের মাঝে বাফুফে মিয়ানমারে গিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ম্যাচের পরিকল্পনা করছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি রোহিঙ্গা ও সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যকার পরিস্থিতির কারণে সফরটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এবার সফরটি বাতিলের শঙ্কার মুখে পড়েছে।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে ম্যাচ আয়োজন না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

গণমাধ্যমকে তুষার বলেন, ‘যখন মিয়ানমার থেকে আমন্ত্রণ পেয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুপারিশপত্র চেয়েছিলাম। আমরা আজকে একটা চিঠি পেয়েছি। তাতে উল্লেখ রয়েছে, আমরা এখন না গিয়ে পরবর্তীতে যেন ম্যাচের সূচি পুনরায় নির্ধারণ করি।’

‘আমরা মিয়ানমারের সাথে কথা বলছি। আমরা এখনই যাচ্ছি না এরকম কিছু বলবো না। নিরাপত্তার বিষয়ে আরও তথ্য পাওয়া যায় কিনা, সেই বিষয়ে কথা বলবো।’

হিমালয়ের দেশে ২০২২ সালের সেপ্টেম্বরে আয়োজিত হয় মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। তারপর ২০২৩ সালের ফেব্রুয়ারির ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে ফিফা উইন্ডোতে ফুটবল কন্যাদের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি ছিল। লাল-সবুজ জার্সিতে সাবিনা-মারিয়াদের মাঠে নামাই হয়নি সেসময়। বছরের প্রথম উইন্ডোতেই খেলার সুযোগটা হাতছাড়া করে বাফুফে।এপ্রিলে প্যারিস অলিম্পিকের জন্য মেয়েদের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে খেলার কথা ছিল। আর্থিক সংকটের কারণ দেখিয়ে বাফুফে দল পাঠায়নি।

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলা দেশের মাটিতে নেপালের সঙ্গে খেলতে নেমে ড্র করে। পরেরটিতে টাইব্রেকারে হেরে বসে। এশিয়ান গেমসে জাপান ও ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে বড় ব্যবধানে হারে। নেপালের সঙ্গে আবারো ফলাফল ছিল ড্র। কমলাপুরে সিঙ্গাপুরের সঙ্গে দুই প্রীতি ম্যাচে বড় জয়ের পর আবারো লম্বা বিরতির ফাঁদে সাবিনার দল। মিয়ানমার সফরে না গেলে সেই বিরতি আরও দীর্ঘ হবে।

Reneta

অক্টোবরে আসন্ন সাফের আসর শুরু হতে এখনো বাকি সাত মাস। এই সময়ের মধ্যে ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারলে ট্রফি আবারো নিজেদের করে নেয়াটা কঠিন হবে বলেই সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে একান্ত আলাপনে জানিয়েছিলেন ফুটবল কন্যাদের সাবেক কোচ গোলাম রব্বানি ছোটন। তার কোচিংয়েই ২০২২ সালে সাবিনা-মারিয়ারা জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

সেই সাক্ষাৎকারে সাফের আসন্ন আসরে ফুটবল কন্যাদের প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করেন ছোটন। পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষ ভারত ও নেপাল জোর প্রস্তুতি নিচ্ছে জানিয়ে বলেছিলেন, ‘এবার সাফের শিরোপা ধরে রাখাটা কঠিন হবে। ভারত ও নেপাল কিন্তু কঠিন প্রতিপক্ষ হিসেবে থেকেই গেছে। তারা বেশ ভালো প্রস্তুতি নিচ্ছে। আমরা সেই তুলনায় ম্যাচ কম খেলছি। ভারতের মেয়েরা কিন্তু কসোভোর মতো শক্ত দলের সাথেও খেলেছে। তাদের ফুটবলারদের কেউ কেউ দেশের বাইরে লিগ খেলছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুষারবাফুফেবাংলাদেশবাংলাদেশ নারী ফুটবল দলমিয়ানমারলিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT