চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গাগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গুরুত্বপূর্ণ ম্যাচে কয়েকঘণ্টা পরই মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফী বিন মোর্ত্তজাদের। একই সমীকরণে দাঁড়িয়ে উইন্ডিজও। জমজমাট লড়াইয়েরই প্রত্যাশা।

গত চার ম্যাচ থেকে একটি করে জয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। দুটি হারের পাশাপাশি একটি করে ‘পরিত্যক্ত’ ম্যাচ টাইগার ও ক্যারিবিয়ানদের জুটেছে। উইন্ডিজ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে বাংলাদেশের অবস্থান আটে।

টন্টনে নামার আগে বাংলাদেশের পক্ষে কথা বলছে কিছু পরিসংখ্যান-ভারসাম্যতা। বিশ্বকাপের ডার্ক-হর্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। সোমবারের ম্যাচে বেশ কয়েকটি ফ্যাক্টর টাইগারদের এগিয়েই রাখছে।

টপঅর্ডার রানে: বিশ্বকাপের আগে থেকেই বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যানরা রানের মধ্যে রয়েছেন। বিশ্বমঞ্চেও রানের মধ্যেই সাকিব-সৌম্যরা। সাকিব আল হাসান তিন নম্বর পজিশনে দুর্দান্ত খেলছেন। সৌম্য সরকার দারুণ সূচনা এনে দিচ্ছেন। তামিম ইকবালকে নিয়ে যা একটু চিন্তা। এখনো কোনো বড় ইনিংস খেলতে পারেননি। বাঁহাতি এ তারকার কাছে একটা ম্যাচের ভোল পাল্টানো ইনিংস পাওনাই। আবার তার এই রানক্ষুধাই হতে পারে ইতিবাচক। টপঅর্ডার আবারও ভালো শুরু দিতে পারলে অভিজ্ঞ মিডল ও তারুণ্যের লোয়ারঅর্ডারের কাজটা সহজ হয়ে যাবে।

স্পিন-পেসে ভারসাম্য: ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে ইমরান তাহিরের মতো স্পিনাররা দারুণ বোলিং করছেন। বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো বিশেষজ্ঞ স্পিনার আছেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিন-দুর্বলতার কথা কারো অজানা নয়! সাম্প্রতিক সময়ে মিরাজকে খেলতে হিমশিম খেয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। টন্টনে তাই মিরাজকে ওপেনিং স্পেলে বোলিং আক্রমণে দেখলেও অবাক হওয়ার থাকবে না। সঙ্গে মাশরাফী-মোস্তাফিজ-সাইফউদ্দিনের নিয়ে গড়া পেস আক্রমণ। তার সঙ্গে যদি রুবেল যোগ হন, দারুণ কিছুই আশা করতে পারে বাংলাদেশ।

সাম্প্রতিক ফলাফল: ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। সেই স্মৃতি টাটকা থাকতেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পান মাশরাফীরা। বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডের মাটিতে তিন জাতি সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পথে ক্যারিবীয়দের টানা তিনবার হারিয়েছে টাইগাররা। দুদলের শেষ ৯ দেখায় ৭ বারের জয়ী দলটির নাম বাংলাদেশ। সাম্প্রতিক এসব আত্মবিশ্বাসী পারফরম্যান্স নিশ্চিতভাবেই বাংলাদেশকে অনুপ্রাণিত করবে।

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ হয়েও হলো না শেষ!

পরবর্তী

১০ বছরের শিশুকে ৫০ বছর বয়সী ব্যক্তির ধর্ষণের অভিযোগ

পরবর্তী
কুমিল্লা-শিশু ধর্ষণের অভিযোগ

১০ বছরের শিশুকে ৫০ বছর বয়সী ব্যক্তির ধর্ষণের অভিযোগ

বিবারের অদ্ভুত কাণ্ড!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT