চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৫৩ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল পথে থাকলেও তার নিশ্চয়তা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক। তারা প্রধান উদ্বেগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে সক্ষমতা ও বাংলাদেশের রাজনীতির অমীমাংসিত ইস্যুকে। বিশ্বব্যাংক বলছে ২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৫ শতাংশের বেশি হবে না।

বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংকের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।

বিফ্রিংয়ে বলা হয়, বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি ভালো, মূল্যস্ফিতিও কমেছে। তবে আন্তর্জাতিক অর্থনীতির ঝুঁকির চিত্র পাল্টানোর সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ছেনা। ফলে সরকারের ৭ শতাংশ প্রবৃদ্ধি র্অজর্নের টার্গেট পূরন নাও হতে পারে।

বিশ্বব্যাংক বাংলাদেশ কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানান, এক দিকে রাজনৈতিক অস্থিরতা আছেই। তেমনি দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতির বেলাতেও স্থিরতা নেই। আগে ঝুঁকি বিবেচনা করা হতো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কিন্তু এখন আন্তর্জাতিক বৈশিষ্ট্য-গতিপ্রকৃতি বিবেচনায় নিলে দেখা যাচ্ছে সেখানেও অনিশ্চয়তা বেড়েছে।

বিশ্বব্যাংকের মতে, ব্যক্তি খাতের বিনিয়োগে স্থবিরতা এখনো কাটেনি। রাজস্ব আদায়ে টার্গেট পূরনও চ্যালেঞ্জিং।

ড. জাহিদ বলেন, এডিবি’র হিসাবে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের হিসাবে যা ৬ দশমিক ৫। সরকারি লক্ষ্যমাত্রা ৭, এখন বিতর্ক হতে পারে। তবে এ বিতর্কে শুধু উত্তাপ ছড়াবে, সেখানে ইতিবাচক কোনো ফলাফল আসবে না বলেই মনে করেন তিনি। 

মধ্য আয়ের দেশ হওয়ার পথে বাংলাদেশকে সক্ষমতার পূর্ণ সুযোগ কাজে লাগাতে হবে বলে মন্তব্য বিদায়ী কান্ট্রি ডিরেক্টর ইউজেন জাট এর।

ট্যাগ: জিডিপি প্রবৃদ্ধিবিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখ-কাজলের রোমান্টিক অদেখা কিছু ছবি

পরবর্তী

দেড় কোটি কর্মসংস্থানের টার্গেটে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা

পরবর্তী

দেড় কোটি কর্মসংস্থানের টার্গেটে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা

‘ব্যালন ডি অর’ তালিকায় মেসি-নেইমার-রোনালদো

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT