বাংলাদেশী ছাত্র তৌসিফ চৌধুরীকে হত্যার দায়ে দুই তরুণকে কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত। গত ৬ এপ্রিল আদালতে অপরাধ স্বীকার করে নেওয়ার পর তাদের এই শাস্তি দেওয়া হয়।
২০১৪ সালের নভেম্বর মাসে একজন সাইকেল আরোহী রাস্তা থেকে তৌসিফের মৃতদেহ উদ্ধার করে।
২০০৮ সালে কানাডার রাজধানী অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসেন তৌসিফ। তার পরিবারের সদস্যরা সৌদি আরবে বসবাস করেন।
গত ডিসেম্বরে স্টিভেন কজিয়েলো এবং রোচ নামের দুই তরুণকে গ্রেফতার করে পুলিশ। হত্যার দায় স্বীকারের পর কজিয়েলোকে ৫ বছর এবং রোচকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত।







