আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত পোল্যান্ড সীমান্ত

পোল্যান্ড সীমান্তে ট্রাফিক নিয়ম ও গতি সীমার নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ড সীমান্তে ট্রাফিক নিয়ম ও গতি সীমার নির্দেশনা বোর্ডের ছবি, যেখানে বিভিন্ন যানবাহনের জন্য গতি ও নিয়মের নির্দেশনা দেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই সীমান্ত রক্ষী বাহিনীকে শুধু পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন বলে জানিয়েছে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশীকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা যাচ্ছে।

ওয়ারশস্থ বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশীদের তারা সহায়তা প্রদান করবেন।

ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ , পেট্রোল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহূর্তে উক্ত বর্ডারের দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা যাচ্ছে।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। রাশিয়া হামলার বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে আরআইএকে জানায়।

আজ রাশিয়ার ইউক্রেন আক্রমণের দ্বিতীয় দিন চলছে।

বিষয়:ইউক্রেন উত্তেজনা পোল্যান্ড পোল্যান্ড সীমান্ত উনুক্ত বাংলাদেশ বাংলাদেশী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…