অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালের অপ্রতিরোধ্য জুটিতে ঢাকা টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। বাংলাদেশের করা ৩৬৫ রান পেরিয়ে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা, হাতে ৫ উইকেট অক্ষত।
চতুর্থ দিনের মেঘলা সকাল কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পর মিরপুরেও সেঞ্চুরির কাছে রয়েছেন ম্যাথুজ। ফিফটি পেরিয়ে গেছেন চান্দিমাল।
বৃহস্পতিবার ৫ উইকেটে ২৮২ রানে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। ম্যাথুজ ৫৮ ও চান্দিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন দুর্দান্ত জুটি গড়ে দলকে এগিয়ে নেন দুজনে।
লাঞ্চ বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান। ম্যাথুজ ৯৩ ও চান্দিমাল ৬১ রানে অপরাজিত। লিড ৪ রানের।
বুধবার বৃষ্টির কারণে একটি সেশন নষ্ট হওয়ায় এদিন খেলা শুরু হয় ৩০ মিনিট আগে, সকাল সাড়ে ৯টায়।







