চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে লড়াইয়ে রাখলেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর দিকে জুটি ধরে রান তোলা যায়নি ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার মিছিলে। বড় সংগ্রহ তাই গড়া হয়নি বাংলাদেশের। খাদের কিনারায় দাঁড়িয়ে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটির লড়াইয়ে বাংলাদেশ তুলেছে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি মুশফিক। তবে পরিস্থিতি বিচারে ১১০ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংসটি তিন অঙ্ক ছোঁয়ার চেয়েও যেন বেশি কিছু! 

প্রেমাদাসা স্টেডিয়ামের মন্থর উইকেটে এখন বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ। সিরিজে সমতায় ফিরতে বোলারদের করতে হবে দারুণ কিছু। এই মাঠেই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা তুলেছিল ৩১৪ রান। সে জায়গায় বাংলাদেশের দেয়া ২৩৯ রানের লক্ষ্য মামুলিই লঙ্কানদের জন্য। তারপরও খেলাটার নাম যে ক্রিকেট!

১১৭ রানে ৬ উইকেট হারালে শঙ্কা জাগে পুরো ৫০ ওভার টিকে থাকতে পারবে তো বাংলাদেশ! মুশফিক-মিরাজ মিলে ৮৪ রানের জুটি গড়ে সেটি সম্ভব করেন। ৪৩ রান করে সাজঘরে ফেরেন মিরাজ। খেলেন ৪৯ বল, মারেন ৬টি বাউন্ডারি। সিরিজে টানা দুটি ফিফটি ছোঁয়া মুশফিক খেলেন শেষ অবধি। হার না মানা ৯৮ রানের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার।

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এ ম্যাচেই ব্যক্তিগত ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। মাইলফলক থেকে ৮ রান দূরে ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ২০০৬ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা মুশফিকের ৬ হাজার রান ছুঁতে লাগল ২১৫ ম্যাচ।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল খুব বাজে। বিশ্বকাপের শেষ চার ম্যাচে বোল্ড হওয়া তামিম ইকবাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও সেই ধারা ধরে রাখেন। শুক্রবার প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই লাসিথ মালিঙ্গার দারুণ এক ইয়র্কারে বোল্ড হন। দ্বিতীয় ওয়ানডেতে মালিঙ্গা ছিলেন না; তবে তার দেখানো পথে হেঁটেছেন অন্য পেসাররা।

Reneta

লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ ইয়র্কার মেরে তামিমকে বোতলবন্দী করে রাখেন শুরু থেকেই। আরেকপ্রান্ত থেকে তার উইকেটটি তুলে নেন ইসরু উদানা। এ বাঁহাতি পেসারের অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে ভেতরে টেনে আনেন তামিম। ৩১ বল খেলে ১৯ রান করে ফেরেন সাজঘরে।

তার আগে প্রদীপের বলে এলবিডব্লিউ হন সৌম্য সরকার। এ বাঁহাতি ১১ রান করেন ১৩ বল খেলে। দলীয় ৩১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তিনে নামা মোহাম্মদ মিঠুনও (১২) ক্রিজে অনেকক্ষণ সংগ্রাম করে ফিরে গেছেন সাজঘরে। ৫২ রানে তিন উইকেট হারিয়ে সিরিজে টিকে থাকার ম্যাচে ধুঁকতে থাকে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ (৬), সাব্বির রহমান (১১) ও মোসাদ্দেক হোসেন সৈকত (১৩) নামের প্রতি সুবিচার করতে পারেননি। একশর আগে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলের দুর্দশা থেকে মান বাঁচান মুশফিক। তার সংগ্রামী ইনিংসকে আরও রঙিন করে তুলতে পারেন কেবল বোলাররাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT