কলম্বো, শ্রীলংকা থেকে: শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্ট বাংলাদেশের জন্য শততম টেস্টের মাইলফলক হলেও প্রতিপক্ষও আবেগতাড়িত। টেস্ট পরিবারের নবীনতম সদস্যের অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন তারাই। তাদের আশা, টিম টাইগার্স খুব তাড়াতাড়িই টেস্ট ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
লাল-সবুজের টেস্ট খেলার সেঞ্চুরির শুভক্ষণে অধিনায়ক মুশফিক স্মরণ করছেন ১৬ বছর আগের সেই স্মৃতি। সে সময়ে ক্লাস সেভেনে পড়ুয়া কিশোর মুশফিকের আক্ষেপ, অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ কমই পায়।
সেঞ্চুরি টেস্টের শুভক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভুল করেননি শ্রীলংকার দলপতি রঙ্গনা হেরাথ।
বাংলাদেশের ক্রিকেট’কে লম্বা সময় ধরে দেখছেন সাবেক টেস্ট ক্রিকেটার ও শ্রীলংকার টিম ম্যানেজার রণজিৎ ফার্নান্ডো।
শ্রীলংকার সাবেক ফাস্ট বোলার চম্পক রামানায়েকে লাল-সবুজের বিপক্ষে খেলেছেন, টাইগারদের বোলিং কোচও ছিলেন। হালের কাটার মাস্টার মোস্তাফিজ কিংবা একসময়ের শিষ্য তাসকিনসহ বাংলাদেশের উঠতি পেইস বোলারদের প্রতিভায় মুগ্ধ এই পেইস বোলিং ওস্তাদ।
মুশফিকসহ টিম বাংলাদেশের সবার প্রত্যাশা দুইশোতম টেস্ট খেলার জন্য বাংলাদেশকে আরো ১৭ বছর অপেক্ষা করতে হবে না।
বিস্তারিত ভিডিওতে:
https://www.youtube.com/watch?v=6_b-dvX-ufc







