চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে যে জন্য ‘কাছাকাছি’ রাখছেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্দোরের উইকেট সবুজ ঘাসে সাজানোর খবর এলেও ভারতের প্রকৃতি-পরিবেশ তো লুকানো সম্ভব নয়। উপমহাদেশের উইকেটের চরিত্রে খুব বেশি পার্থক্য থাকে সামান্যই। শুরুতে বাউন্স, একটা নির্দিষ্ট সময় পর ভাঙবে, স্পিন ধরবে, ঘূর্ণি ঝড় উঠবে, একটা সময় স্পিন-পেস উভয়েই যখন-তখন লাফিয়ে উঠবে বল। বাংলাদেশ-ভারত দুদেশের উইকেটেই আছে কন্ডিশনের এমন অনেক মিল। সে কারণেই টাইগাররা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলে মত ভারত অধিনায়ক বিরাট কোহলির।

‘ওরাও তো একই কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমি মনে করি ওদের নিজস্ব একটা পরিকল্পনা আছে, ওরা জানে কী করতে হবে। জানি ফল নিজেদের করে নিতে হলে লড়তে হবে। আমরা মোটেও হাল্কাভাবে নিচ্ছি না ওদের। বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। খুবই মানসম্পন্ন একটা দল। এই দলটার জন্য আমাদের শ্রদ্ধা আছে।’

সবশেষ সিরিজে ঘরের মাটিতে সাউথ আফ্রিকাকে পাত্তাই দেয়নি ভারত। প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে পেসারদের ছিল দারুণ ভূমিকা। তবে সাউথ আফ্রিকা আর বাংলাদেশের মাঝে পার্থক্য হল, টাইগাররা ভারতের প্রতিবেশী। উপমহাদেশের প্রকৃতিতেই বেড়ে উঠেছে। দুদেশের উইকেটের কন্ডিশনও কাছাকাছি। এই কারণটা টেনেই বাংলাদেশকে প্রাপ্য সম্মানটা দিচ্ছেন কোহলি। ইঙ্গিত দিলেন, উইকেট খুববেশি পার্থক্য গড়ে দেবে না!

বৃহস্পতিবার হলকার স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা প্রতিপক্ষকে আটকাতে মুমিনুল হকের দলের যেখানে ভরসা চিরাচরিত স্পিন-অ্যাটাক, সেখানে স্বাগতিকরা সাজছে গতির লড়াই দিয়ে টাইগার-কাবু করার মিশনে। টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা অধিনায়ক কোহলি ফুরফুরে মেজাজে এসে সংবাদ সম্মেলনে করে গেলেন তার পেসারদের বন্দনা।

‘একটা সময় আমার মনে একটা কথাই বাজত, কী করে আমাদের পেসাররা বিশ্ব শাসন করবে। ব্যাটিং নিয়ে কোনদিনই সমস্যা ছিল না, স্পিনেও ছিল না। সবসময়ই ভাবতাম প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার যোগ্যতা আমাদের রাখতে হবে। ওদের বোলিং দেখে এখন বিশ্বাস হয় যেকোনো উইকেটে ওরা বল করতে পারে, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেও তাই।’

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। তাতেও ভাবনা নেই কোহলির। প্রতিপক্ষকে গতি আর সুইংয়ে কাবু করতে আছেন মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মারা। তিনজনের বোলিং সামর্থ্যকে মাথায় রেখেই মূলত সাজানো হয়েছে ভারতের আক্রমণ।

Reneta

‘উমেশ আছে, সামি অসাধারণ। বুমরাহ এখনো সুস্থ হয়নি। তবে টেস্টে আমাদের সাফল্যের পেছনে ইশান্তের বড় ভূমিকা আছে। শেষ দুই বছর ধরে ও দারুণ ফর্মে। ক্রমান্বয়ে একই জায়গায় বল ফেলতে পারে। অনেক গুরুত্বপূর্ণ টেস্টে ৪-৫ উইকেট নিয়ে আমাদের ম্যাচ জিতিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT