চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে না ডাকা ভারতের ‘ঐতিহাসিক ভুল’

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৮:৫৪ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

২০০০ সালের ১০ নভেম্বর থেকে ২০১৭ সাল। মাঝের এই সময়টায় লাল-সবুজের ক্রিকেট এগিয়েছে উত্থান-পতনের মধ্য দিয়ে। ১৬ বছর আগের নভেম্বরে ভারতের বিপক্ষে যে বাংলাদেশ টেস্ট খেলেছিল, তারা এখন অনেক পরিণত। প্রথম টেস্টের সঙ্গী হলেও সেই থেকে আর নিজেদের দেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশকে ডাকেনি ভারত। দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের চোখে এই না ডাকাটা ‘ঐতিহাসিক ভুল’।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ায় ভোগলের একটি কলাম প্রকাশিত হয়। সেখানে তিনি বলছেন, এতদিন বাদে বাংলাদেশকে খেলতে ডেকে ভারত ঐতিহাসিক ভুলের দায় মেটাচ্ছে।

‘আমি জানি খেলা এবং ব্যবসা একই সঙ্গে চলে। ঐতিহ্যগতভাবে টেস্ট খেলুড়ে দেশ হিসাবে বাংলাদেশের সুনাম নেই। কিন্তু তাদের যখন টেস্ট স্ট্যাটাস আছে, তখন আপনার দেশটির বিপক্ষে খেলতেই হবে। বাংলাদেশকে টেস্ট খেলার মর্যাদা এনে দিতে যুদ্ধ করেছিল ভারত। কিন্তু অবাক করার বিষয় হলো তারাই ওদের বিপক্ষে আর খেলতে চায়নি।’ মন্তব্য হার্শা ভোগলের।

গত আইপিএলে হার্শা ভোগলে ভারতীয় বোর্ডের ধারাভাষ্যকারের চাকরি হারান। ওই সময় দেশটির গণমাধ্যম দাবি করে, এশিয়া কাপের সময় বাংলাদেশীদের অতিরিক্ত প্রশংসা করায় ভোগলের চাকরি চলে যায়। কিছুদিন আগে তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি এখনো জানি না বাংলাদেশের জন্যই আমি কাজ হারিয়েছিলাম কী না!’

হার্শা ভোগলে

ভোগলে আরো লিখেছেন, ‘১৯৪৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় খেলতে যায়নি ভারত। আমি জানি ওই যুগের অনেকেই মনে করেন এই সিদ্ধান্ত ভুল ছিল। মাঝখানে ইংল্যান্ডের সঙ্গে বছর সাতেক এই অবস্থা ছিল। আগেই বাংলাদেশের এখানে খেলা উচিত ছিল। ভারত তাদের স্বাগত জানিয়েছে দেখে ভাল লাগছে।’

৯ ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদে শুরু হবে ঐতিহাসিক টেস্টটি। বাংলাদেশ এখানে কেমন খেলে, তা দেখতে মুখিয়ে আছেন পোড়া খাওয়া এই ক্রিকেট বিশ্লেষক, ‘এই ম্যাচে বাংলাদেশ কেমন করে, সেটা দেখতে আমি অপেক্ষায় থাকবো। দেড় বছর আগে ভারত যখন ওদের দেশে খেলতে গেল, তখন দেখেছি সব ধরনের ক্রিকেটে তারা উন্নতি করছে। এখনো সেটা বজায় আছে।’

Reneta

সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়ে সব ম্যাচে হেরে আসলেও হার্শা ভোগলে মনে করেন কিউইদের বিপক্ষে মুশফিকদের খেলার ধরন ভালোই ছিল।

ঘরের মাঠে ভারত সবসময় অপ্রতিরোধ্য। মুশফিক-সাকিবদের সেই কথা স্মরণ করিয়ে দিতেও ভোলেননি তিনি, ‘কোহলিরা দেশের মাটিতে চিরদিন ভালো। বেঞ্চের খেলোয়াড়রাও শক্তিশালী। একটা দল কতটা ভালো এটাই তার ইঙ্গিত দেয়। বাংলাদেশও নিশ্চয়ই মনে রাখবে, ভালো একটি দলের বিপক্ষে তাদের মাঠে নামতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT