চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে না টেনে ভারতকে হুমকি দিচ্ছে পিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তানে ইমার্জিং এশিয়া কাপ  আয়োজনের বিরোধিতা করছে ভারতের সঙ্গে বাংলাদেশও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুধু ভারতকেই দুষছে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বাংলাদেশ প্রসঙ্গ না টেনে হুমকি দিচ্ছেন, ইমার্জিং কাপ না হলে ভারতের এশিয়া কাপও বয়কট করবেন তারা।

গত অক্টোবরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশও অনুপস্থিত ছিল। এরপর দুবাইতে দুই দেশের বোর্ড কর্তারা পাকিস্তানে টুর্নামেন্টটি আয়োজনের বিরোধিতা করেন।

২০১৮ সালের এপ্রিলে পাকিস্তানে ইমার্জিং এশিয়া কাপের আসর বসার কথা। এরপর সেপ্টেম্বরে ভারতে বসবে আসল এশিয়া কাপ।

শেঠি বলছেন, ‘ভারত বলছে সরকারের আপত্তি থাকায় তারা পাকিস্তানে খেলতে যাবে না। তারা যদি না আসে, এশিয়া কাপ নিয়ে আমরাও একই কথা বলবো। আমাদের সরকারের পক্ষ থেকেও সেদেশে যাওয়া নিয়ে আপত্তি আছে। তারা না আসলে আমরা এশিয়া কাপ  বয়কট করবো।’

ভারত-পাকিস্তান কয়েক বছর ধরে আইসিসির টুর্নামেন্ট বাদে একে অপরের মুখোমুখি হয় না। পাকিস্তান অনেক চেষ্টা করেও ভারতে আসতে পারেনি কিংবা নিজেদের দেশে কোহলিদের নিতে পারেনি। মাঝখানে একবার ইমরান খান ভারতে এসে মোদির সঙ্গে দেখা করে খেলার বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি

পরবর্তী

মিলিটারি একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ সেনাবাহিনী

মিলিটারি একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ সেনাবাহিনী-শেখ রাসেল

ছোট রাসেলের লক্ষ্য ছিল সেনাবাহিনীর সদস্য হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT