অন্যান্য খেলা

বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ভারত অধিনায়কের

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা ফাইনাল ম্যাচে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়ের জন্য উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসরে হট-ফেভারিট এবং শক্তিশালী দলের তকমা যাদের গায়ে লাগা ছিল সেই ভারত সেমিফাইনালে জাপানের কাছে কুপোকাত হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে লিখে ফেলে হতাশার গল্প।

স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য পাকিস্তানকে হারিয়ে তিন নম্বরে থেকে বাড়ির বিমানে চাপছে টিম ইন্ডিয়া, তাদের অধিনায়ক জানালেন বুধবার তাদের খেলা ভালো হয়েছে।

ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ভারত অধিনায়ক মানপ্রিত সিং বললেন, ‘আজ আমরা ভালো খেলেছি। গতকাল ভাগ্য খারাপ ছিল বলেই হেরেছিলাম। তবে আজ নিজেদের সেরাটা দিয়েছি।’

শেষদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রশংসা করলেন মানপ্রিত, ‘আমি বাংলাদেশ হকি ফেডারেশন, এশিয়ান হকি ফেডারেশনকে করোনা পরিস্থিতির ভেতর প্রটোকল মেনে এমন সফল আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

বিষয়:এশিয়ান হকি ফেডারেশন জাপান পাকিস্তান সাউথ কোরিয়া হারমানপ্রিত সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…