চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশও নজর রাখছে, পারবে তো ইংল্যান্ড?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে নিউজিল্যান্ডকে। কার্ডিফে এমন ম্যাচে কিউইদের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংলিশরা। মঙ্গলবার জয় পেতে হলে কেন উইলিয়ামসনের দলকে করতে হবে ৩১১ রান।

এই ম্যাচটির দিকে গভীরভাবে নজর রাখছে বাংলাদেশ দলও। সেমির আশা টিকে থাকা টাইগারদের যেমন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে, তার আগে তেমনি ইংল্যান্ডের কাছে হারতে হবে কিউই ও অজিদের। মাশরাফির দলের আগ্রহের জায়গাটা এখানেই।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার জেসন রয়ের (১৩) আরেকটি ব্যর্থতার মধ্য দিয়ে শুরু হয়েছিল ইংলিশদের। সেখান থেকে ৮১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন অ্যালেক্স হেলস এবং জো রুট। ৫৬ রানে হেলস আউট হলেও একপ্রান্ত সামলে খেলে গেছেন রুট। ৬৫ বলে ৪ চার এবং ২ ছয়ে করেছেন ৬৪ রান।

ইংল্যান্ড তিনশো রানের কোটা পেরোতে পেরেছে অবশ্য জস বাটলারের অপরাজিত ৬১ রানের সুবাদে। অলরাউন্ডার বেন স্টোকস করেছেন ৪৮ রান। এই নিয়ে শেষ ১৩ ম্যাচের ১১টিতেই ৩০০-এর বেশি সংগ্রহ গড়ল ইংলিশ ব্যাটসম্যানরা।

অ্যাডাম মিলনে ও কোরি অ্যান্ডারসন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি টিম সাউদির। একটি করে গেছে ট্রেন্ট বোল্ট ও মিচেন স্যান্টনারের ঝুলিতে।

জমে ওঠা এই ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। বিরূপ আবহাওয়ার কারণে যদি খেলা পরিত্যক্ত হয় তবে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে নিউজিল্যান্ডকে।

Reneta

বৃষ্টির বাধায় গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় কঠিন হিসেব দাঁড়িয়ে গেছে গ্রুপ এ-এর দলগুলোর সামনে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ায় দুই পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে স্বাগতিক ইংল্যান্ড। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি প্রকৃতির বাধায় পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়া সংগ্রহও সমান দুই পয়েন্ট। কিউই এবং টাইগারদের পয়েন্ট এক করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী

রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

পরবর্তী

রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

লন্ডন হামলাকারীদের জানাযা পড়াতে ইমামদের অস্বীকৃতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT