চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাওয়াশে ভক্তদের আনন্দ সীমাহীন

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৯:৪৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উপলক্ষ্যটা উৎসব আনন্দে উদযাপন করেছে ক্রিকেটভক্তরা। পাকিস্তানকে বাংলাওয়াশ করার পথযাত্রায় তৃতীয় ওয়ানডেতেও টিম বাংলাদেশের দাপুটে জয়ে উল্লসিত সমর্থকরা।

মিরপুরের হোম অব ক্রিকেটে আগে থেকেই উৎসবের প্রস্তুতি। শেষ ম্যাচে জয়ের সাথে সাথেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে আনন্দের জোয়ার। বাংলাদেশের ক্রিকেটে আরো একটি উৎসবের রাতে মাতোয়ারা দর্শক।

বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় পাকিস্তানকে হোয়াইটওয়াশে আবেগ-আনন্দ-উত্তেজনার মিশেলে প্রকাশের ভাষা হারিয়েছেন অনেকে।

Banglabid

ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টই টাইগারদের জ্বলে ওঠায় খুশি ক্রিকেট ভক্তরা। প্রথম ম্যাচে ১৬ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়ে জয়ের আনন্দ, দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নেয়ার পর টিম বাংলাদেশের ইতিহাসের দশম হোয়াইট ওয়াশের পর ক্রিকেটভক্তদের এমন উদযাপন খুবই মানানসই।

স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে তো বটেই, আনন্দ আয়োজন ছড়িয়ে পড়ে টিএসসিতেও। এমনকি উৎসব দেখা যায় পাড়ায় পাড়ায়। বিশ্ববিদ্যালয়ের ভেতরেরতো বটেই, বাইরেরও ক্রিকেটভক্তরা একত্রিত হয়ে উদযাপন করে এই শুভক্ষণকে।

প্রত্যাশার পারদ ছাড়িয়ে আগামীর জন্য শুভকামনা নিয়ে মুশফিক-সাকিব-মাশরাফি-তামিম-রুবেলদের অভিনন্দন জানিয়েছে পুরো বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাওয়াশবাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান সিরিজহোম অব ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমিতে রিয়াল মাদ্রিদ ও জু‌ভেন্টাস

পরবর্তী

সেনানিবাস থেকেই দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

পরবর্তী

সেনানিবাস থেকেই দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

পরিত্যক্ত ভবনেই গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT