চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু প্রতীক্ষার পর অপুর নতুন ছবি, প্রশংসিত ‘প্রিয় কমলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২১, মে ২০২১
বিনোদন
A A

ঈদ আয়োজনের ৬ষ্ঠ দিন (বুধবার) শাহরিয়ার নাজিম জয় পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রিয় কমলা’র টেলিভিশন প্রিমিয়ার করে চ্যানেল আই। আর এরপরই ছবিটি পাওয়া যাচ্ছে ইউটিউবে।

অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘প্রিয় কমলা’ চ্যানেল আইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে ছবিটি দেয়ার পর থেকেই অসংখ্য দর্শক ছবিটি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন। বেশীর ভাগ দর্শকই ছবিটির প্রশংসা করছেন। আর অনেকেই অপু বিশ্বাস ও বাপ্পীকে অন্যরকমভাবে উপস্থাপনের জন্য এই ছবির নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে ধন্যবাদ জানাচ্ছেন।

গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘প্রিয় কমলা’র শুটিং। রীতিমতো দিন রাত এক করে তিন সপ্তাহে শুটিং শেষ করা হয় সিনেমাটির। অপু-বাপ্পী ছাড়াও সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযান সিনেমাটিতে অভিনয় করেছেন।

‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে এলেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর।

পরিচালক জয় বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশ আসলে কী অর্জন করলো এবং কী অর্জন করলো না এটাও তুলে ধরেছি সিনেমায়। এ গল্পটিতে স্বচ্ছভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।

প্রিয় কমলা:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইপ্রিয় কমলাবাপ্পী চৌধুরীমালা খন্দকারলিড বিনোদনশিশুশিল্পী আযানসিনেমাসেহাঙ্গল বিল্পবসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT