চট্টগ্রাম

‘বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা দেশ গড়ার অন্যতম অংশ’

ড. হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশের সাংবাদিকতা বিষয়ক সংবাদ সম্মেলন, সাংবাদিক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনজন বক্তা উপস্থিত, দর্শক ও সাংবাদিকরা উপস্থিত, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘নৈতিক-বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম অংশ। এ দায়িত্ব পালনে কর্মরত সংবাদ কর্মীদের সুরক্ষা ও সক্ষমতার নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য সংবাদ মাধ্যম, রাষ্ট্র এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।

তিনি আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে ‘নৈতিক ও অনুসন্ধানী সাংবাদিকতা, সুরক্ষা ও সক্ষমতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

স্থানীয় সাংবাদিক গোলাম সারওয়ারের অপহরণ পরবর্তী তাকে আর্থিক সহায়তা দান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম রিচার্স ইনিশিয়েটিভ (সিআরআই) ও চন্দনাইশ মিডিয়া ক্লাব।

সেসময় বেসরকারি টেলিভিশন যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রহমানের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে আরো বক্তৃতা করেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ অন্যরা।

সংবাদ সম্মেলন অপহৃত সাংবাদিক গোলাম সারওয়ারের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিষয়:অনুসন্ধানী সাংবাদিকতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…