চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসে বসে সমালোচনা করা খুব সহজ: মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:০১ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফ থেকে: সংবাদ সম্মেলন শেষ করে চেয়ার থেকে দাঁড়িয়েই বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে খোশ-গল্পে মাতলেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়কের এমন আড্ডা দেখে রীতিমতো অবাক বিদেশি সাংবাদিকরা। আইসিসির প্রেস ম্যানেজার হান্নাহ হস্টন তো সেই মুহূর্তের ছবিটাও তুলে রাখলেন ক্যামেরায়। হাসি-ঠাট্টায় মেতে থাকার এই দৃশ্য দেখে কে বলবে, খানিক আগেই কত তীর্যক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাশরাফীকে।

জিতলে প্রশ্নের শুরুতেই জোটে নানা প্রশংসাবাক্য। হারলেই বদলে যায় সব। কোন সিদ্ধান্ত কেনো নিয়েছেন তারও ব্যাখ্যা করতে হয় অধিনায়ককে। এবার যেমন করতে হল আগের ম্যাচের বোলিং আর ফিল্ডিং সেটআপ নিয়েও।

‘আসলে কোনটা রক্ষণাত্মক, কোনটা আক্রমণাত্মক, জানি না। হারলে আপনাদের কাছে হয়ে যায়। আপনারা বিশ্লেষণ তো কম করেন না! কাকে কোথায় আক্রমণ করতে হয় সেটাও আপনারা ভালো বোঝেন। হারলেই আপনারা প্রশ্ন বদলে ফেলেন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আপনারা এভাবেই (প্রশ্ন বদল) করেন কি না।’

‘রক্ষণাত্মক (কৌশল) কোথাও ছিল না। যাকে আক্রমণ করার দরকার করা হয়েছে। দিনশেষে কিন্তু বোলারের বিষয় (ফিল্ডিং পজিশন), বোলার কী চায়। পরিস্থিতির উপরও অনেককিছু নির্ভর করে। সবকিছু মাথায় রেখে ফিল্ডিং সাজিয়েছি। উইলিয়ামসন বা টেলর বলেন, ওদের কথা মাথায় রেখে সাজাতে হয়। আমরা আমাদের সেরা চেষ্টা করেছি। সবসময় উপরে (ফিল্ডার) রেখে বোলিং করিয়েছি। শুধুই ম্যাচের ফলের দিকে না তাকিয়ে কথা বললে ভালো হয়।’

ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে আলোচনায় এসেছে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ভুলটি। উইলিয়ামসনের রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করাই ম্যাচ হারের বড় কারণ বলা হচ্ছে। ওই ভুলের পর শারীরিক ভাষায় কিছুটা বিষণ্ণ দেখা যাচ্ছে মুশফিককে। সংবাদ সম্মেলনে মাশরাফীর কাছে জানতে চাওয়া হয় মুশফিকের মানসিক অবস্থা সম্পর্কে। অধিনায়ক ভরসাই দিলেন।

‘মুশফিক মনে হয় পুরোপুরিই ঠিক আছে। নরমাল না থাকার কোনো কারণ নেই। যারা কাজ করেন তাদের তো সমালোচনা হবেই এবং সেটি খুব স্বাভাবিক। বসে বসে সমালোচনা করা খুবই সহজ। আমার কাছে মনে হয় টিম থেকে সাপোর্ট সবাইকে সবাই করছে, শুধু মুশফিক না। যদি বলেন আমিও আমার সেরাটা (বোলিং) করতে পারিনি। আরও সবাই যেখানে যারা আছে সবাই সেরাটা করতে পারেনি। খেলোয়াড়দের ক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক ব্যাপার। যারা স্বাভাবিকভাবে নিতে পারছে না তারা বলছে। মুশফিক ভালো আছে। আর টিমের অবস্থা ওরকম না আসলে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT