রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করলো দেশের পোশাক শিল্পের নিজস্ব ব্রান্ড সারা লাইফস্টাইল লিমিটেড।
বৃহস্পতিবার জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা তাদের দ্বিতীয় শাখার উদ্বোধন করে। তাদের প্রথম শাখা রাজধানীর মিরপুর ৬ নং সেকশনে।
সারা বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। চলতি বছরের মে মাসে তারা যাত্রা শুরু করে।
সারার শাখা দুটিতে সাশ্রয়ী দামে নারী, পুরুষ, শিশুদের জন্য রুচিসম্মত বিভিন্ন ধরণের পোশাক পাওয়া যায়।
দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 










