বিনোদন

বসন্ত বরণ মেলায় হ্যালো ফোক

বসন্ত বরণ মেলায় হ্যালো ফোক, বাংলার সাংস্কৃতিক উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্ত বরণ মেলায় হ্যালো ফোকের সাংস্কৃতিক পরিবেশ ও দর্শনার্থীদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বসন্ত বরণের আয়োজন নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব। যেখানে রয়েছে নানা রকম খাবার, দেশীয় পণ্যের প্রদর্শনী ও বাঙালির প্রাণের বাউল গান। ছোটদের জন্য আছে বিশেষ আয়োজন।

আর সবার মনে ফাল্গুনী জাগাতে দেশীয় পসরা নিয়ে বসন্ত উৎসবে থাকছে অন্যতম আকর্ষণ হ্যালো ফোক-এর স্টল। শিশু একাডেমির মাঠে ১০ নম্বর স্টলে।

এককালে কাঁসা, পিতলের তৈজসপত্র ও সৌখিন জিনিসের অনেক প্রচলন থাকলেও, কালের আবর্তে মলিন হয়েছে সেই রমরমা অবস্থা। তবে এই দেশি ঐতিহ্য কিন্তু হারিয়ে যায়নি পুরোপুরি। হ্যালো ফোকের উদ্যোগে এগুলো আবার ফিরে আসছে সৌখিন, রুচিশীল, স্বাস্থ্য সচেতন, ঐতিহ্য ও সংস্কৃতিমনা মানুষের ঘরে। তাই উৎসবের প্রাণকেন্দ্রে এই স্টলটি।

হ্যালো ফোকের উদ্যোক্তা হাসিবা আলী বর্ণা বলেন, এ স্বপ্নটা বিশাল হলেও সীমিত সাধ্যের মধ্যে শত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে হ্যালো ফোক। এই যাত্রায় সবসময় পাশে থাকবেন, দেশি গল্পের, পণ্যের গর্বিত অংশীদার হবেন সবাই, এটাই প্রত্যাশা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত পর্যন্ত।

বিষয়:বসন্ত বরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…