চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে যা থাকছে চ্যানেল আইয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে বরাবরই বিশেষ আয়োজন করে চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। ফাগুন আর ভালোবাসার গান, সিনেমা, নাটক, টেলিফিল্মসহ চ্যানেলটিতে থাকছে দিনব্যাপী জমজমাট আয়োজন।

এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আগের দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে জামাল রেজার প্রযোজনায় রম্য বিতর্ক অনুষ্ঠান ‘ভলোবাসার বিতর্ক’। রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব।

১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণের ছাতিমতলা থেকে সরাসরি সম্প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার পরিবেশনায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নোভেলন ২৮ নিবেদিত ‘বসন্ত বরণ উৎসব’ পাওয়ার্ড বাই লা-রিভ।

পরে সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ভালোবাসা দিবস উপলক্ষে আবদুর রহমান এর পরিকল্পনা ও পরিচালনায় চলচ্চিত্রের নন্দিত পর্দাজুটির পঁচিশ বছরের ভালোবাসা মৌসুমী, ফেরদৌস এর বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘একদিন সারাদিন’। রাঙামাটির রোমান্টিক লোকেশনে মৌসুমী আর ফেরদৌস বলেছেন তাদের অজানা সব গল্প কথা আর অন্তরের যত বাসনা।

দুপুর ১২টা ৫ মিনিটে স্টুডিও থেকে অনন্যা রুমার প্রযোজনায় প্রচার হবে ফ্রেশ প্রিমিয়াম টি ‘তারকাকথন’। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে এস আরমানের প্রযোজনায় ‘এবং সিনেমার গান’র বিশেষ পর্ব।

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবি ‘সম্রাট’। বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গন থেকে সরাসরি সম্প্রচার ঢাকা ব্যাংক-চ্যানেল আই ‘বইমেলা সরাসরি’, পাওয়ার্ড বাই- মেট্রোপলিটন ইউনিভার্সিটি -এর বিশেষ পর্ব ‘প্রেমের বই’।

Reneta

সন্ধ্যা ৬টায় প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনা ‘দেশ-বিদেশে রান্না’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পী ড. অণিমা রায়ের উপস্থাপনা ও সংগীত পরিবেশন এবং আপন আহসান এর আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসি ভালোবাসি’।

রাত ৭টা ৪৫ মিনিটে কাজল আরেফীন অমির রচনা ও পরিচালনায় প্রচার হবে বিশেষ নাটক ‘লাভবাজ’। রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে আজিজুল হকের চিত্রনাট্য এবং রুবেল আনুশ ও পরিচালনায় বিশেষ নাটক ‘মেঘ মিলন’। রাত ১০টা ১৫ মিনিটে প্রজার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসা দিবস ও প্রকৃতি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচ্যানেল আইনাটকফেব্রুয়ারিবসন্ত বরণভালোবাসা দিবসলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জুলাই ৬, ২০২৬
খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT