লাইফস্টাইল

বসন্তে ‘সারা’র বর্ণিল পোশাকের আয়োজন

দম্পতি বসন্তে সারা পোশাকের সঙ্গে ফুলের তোড়া উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্তের দিনে দম্পতি সুন্দর পোশাক পরিধান করে ফুলের সঙ্গে উপভোগ করছে, প্রকৃতির মাঝে শান্তিপূর্ণ মুহূর্ত কাটাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বর্ণিল পোশাকের সমাহার নিয়ে হাজির হয়েছে সারা লাইফস্টাইল লিমিটেড। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে সারা’র আয়োজনে লেডিস, মেনস এবং গার্লস তিন ক্যাটাগরিতে রয়েছে নতুন নতুন কালেকশন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে: ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির পাশাপাশি রঙ্গিন সাজে বর্ণিল উৎসবে মেতে উঠে তরুণ-তরুণীরা। ভালোবাসার এই ঋতুকে বরণ করতে সারা লাইফস্টাইল নিয়ে এসেছে বর্ণিল পোশাকের আয়োজন।

সারা লাইফস্টাইলের বসন্ত আয়োজনে লেডিস কালেকশনে থাকছে কুর্তি, প্রিন্টেড থ্রী পিস, ফ্যাশন টপস, ডেনিম, শাড়ি। মেনজ কালেকশনে রয়েছে পাঞ্জাবী, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পোলো, টি শার্ট, ডেনিম প্যান্ট, চিনো, জগার। গার্লস কালেকশনে থাকছে ফ্রক, টপস, টপ বটম সেট, থ্রী পিস, বটমস। বয়েজ কালেকশনে থাকছে পোলো, টি শার্ট , পাঞ্জাবী, শার্ট-প্যান্ট সেট, বটমস।সারা’র বর্ণিল পোশাকের আয়োজনের ছবি, বসন্তের সাজে শিশু ও যুবকদের সুন্দর পোশাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশন, গুনগত মান, স্বাচ্ছন্দতা এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে সারার এই আয়োজনে আরও থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, জিন্স ফর ম্যানজ এন্ড বয়েজ, পোলো টি শার্ট, পাঞ্জাবি।দুটি যুবক-যুবতী বসন্তের পোশাক পরিধান করে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্নোটেক্স এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। মিরপুর, বসুন্ধরা সিটি, মোহাম্মাদপুর, উত্তরা এবং বারিধারায় ‘সারা’র আউটলেট রয়েছে।

পাশাপাশি অনলাইনেও ‘সারা’র পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে, সারা এর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা অর্ডার করতে পারবেন।

বিষয়:ঋতুরাজ বসন্ত বসন্ত সারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…