চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকুলতলার বাইরে প্রথমবার, মুক্তিযুদ্ধ জাদুঘরে বসন্তের রঙ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

ফাগুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে বসন্ত উৎসবে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই বাসন্তি সাজে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জাদুঘর চত্ত্বর!

কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত- চারদিকে উৎসবের আমেজ। সকাল ৮টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একের পর এক গান ও নৃত্য পরিবেশনায় জমে ওঠে আয়োজন।

শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাস’সহ বিভিন্ন কালজয়ী বাংলা গান পরিবেশন করেন শিল্পীরা। ছিল একক সংগীত, আবৃত্তি, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা, পাশাপাশি প্রীতি বন্ধনী ও আবির বিনিময়।

তিন দশকের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন হলেও এবার জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় ভেন্যু পরিবর্তন করা হয়।

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ-এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, অনিশ্চয়তার কারণে চারুকলায় আয়োজন সম্ভব হয়নি। বিকল্প হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে বেছে নেওয়া হয়- কারণ মুক্তিযুদ্ধ যেমন দেশের শেকড়, বসন্তও তেমনি সংস্কৃতির শেকড়।

পরিষৎ-এর সহ-সভাপতি কাজল দেবনাথ বলেন, মব সন্ত্রাস, মাজারে হামলাসহ সাংস্কৃতিক আয়োজন বন্ধের কারণে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় সংস্কৃতিচর্চা ‘বন্ধ্যা সময়’ পার করেছে। এই আয়োজনের মধ্য দিয়ে সেই বন্ধ জানালা কিছুটা হলেও খুলেছে।

আগামী বছর আবারও বকুলতলায় উৎসব আয়োজনের প্রত্যাশা জানান আয়োজকরা।

১৯৯৪ সাল থেকে আয়োজিত এ উৎসবে এবারও অংশ নেয় বিভিন্ন সংগীত ও নৃত্যদল। স্পন্সর হিসেবে ছিল ইস্পাহানী মির্জাপুর চা।

ট্যাগ: গানবসন্তভালোবাসা দিবসসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

পরবর্তী

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

পরবর্তী

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT