চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল বেশ ঘুরছে, আমাদের ভাল সুযোগ রয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্ট: ২২ গজে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা রেখে গেছেন অসীম ধৈর্যের নিদর্শন, ড্রেসিংরুমেও তাই। দলের ৬ নম্বর ব্যাটসম্যান নিরোশান ডিকেভেল্লা যেমন ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১৫৫ ওভার পর। পরে নেমে ২৪ ওভার উইকেটে কাটিয়ে খেলেছেন ৬২ রানের ইনিংস। ১৯৯.৩ ওভার দৈর্ঘ্য হওয়া ম্যারাথন ইনিংসের ১৭৫ ওভার দেখেছেন ড্রেসিংরুমে বসে। দলের প্রথমসারির ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফল্গুধারা ছুটতে দেখে অবশ্য অপেক্ষাটাকে মধুরই বলছেন এ লঙ্কান।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ডিকেভেল্লা বলে গেলেন সে কথাই, ‘ব্যাটিং আমাদের শতভাগ সন্তুষ্টি এনে দিয়েছে। আমরা যখন দুইদিন ধরে সতীর্থদের ব্যাটিং দেখছিলাম, উপভোগ করেছি। আমি সন্তুষ্ট যে শেষদিকে কিছু রান উপহার দিতে পেরেছি। বিশেষ করে কুশল, ধনঞ্জয়া, সিলভা যেভাবে ব্যাটিং করেছে, সেটা দারুণ ছিল।’

বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। ২০০ রানের লিড লঙ্কান বোলারদের যুগিয়েছে আরও ভাল করার উদ্দীপনা। দিনের শেষভাগে ইমরুল, তামিম ও মুশফিকের উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখেই মাঠ ছেড়েছে লঙ্কানরা। এমনকি ইনিংস ব্যবধানে জয়ের হাতছানিও যখন সামনে, কী ভাবছেন ডিকেভেল্লা?

মূর্তিকারিগর

‘জয়ের বেশ ভাল সুযোগ রয়েছে আমাদের। এটা খুব ভাল উইকেট। স্টাম্পের বাইরে এবং উইকেটের অমসৃণ জায়গা থেকে বল বেশ ঘুরছে। কাল আমরা ভালভাবে শুরু করতে চাই।’

পঞ্চম দিনের সকালের সেশনই ঠিক করে দিতে পারে ম্যাচের গতিপথ। মুমিনুল-মাহমুদউল্লাহদের প্রতিরোধ, নাকি লঙ্কান স্পিনারদের ছড়ি ঘোরানো, রাত পোহালেই উত্তর মিলবে জহুর আহমেদে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে?

জুলাই ২৭, ২০২৬

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT