চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল টেম্পারিংয়ের জন্য ডাচদের ৫ রান জরিমানা গুণতে হয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার কাতারের দোহায় আফগানদের কাছে ৭৫ রানে হারা ডাচদের বল টেম্পারিং করার শাস্তি পেতে হয়েছে। তাদের ৫ রান জরিমানা করেন আম্পায়ার।

আফগানিস্তান ইনিংসের ৩১তম ওভারে বল করছিলেন নেদারল্যান্ডস পেসার ব্রেন্ডন গ্লোভার। ওভারের পঞ্চম বলটি করার পর ধরা পড়ে টেম্পারিংয়ের ঘটনা।

আইসিসির ৪১.৩.৪ ধারায় বলা আছে, যদি আম্পায়াররা মনে করেন কোনো একজন কিংবা উভয় দলের সদস্যরা বলের অবস্থা অন্যায়ভাবে পরিবর্তন করেছে, সেক্ষেত্রে তারা বিপক্ষ দলের অধিনায়ককে প্রশ্ন করবেন যে, তিনি বলটি পরিবর্তন করতে চান কি না। প্রয়োজনে উইকেটে থাকা ব্যাটাররা তাদের অধিনায়কের পরিবর্তে বল বদলের সিদ্ধান্ত নিতে পারবেন।

আরেকটি ধারায় বলা হয়েছে, বোলিং প্রান্তে থাকা আম্পায়ারই বল পরিবর্তন করার সময় কোন বলটি ব্যবহার করা হবে সেটি বেছে নেবেন।

প্রতিপক্ষকে ৫ রান পেনাল্টি দেয়ার বিষয়টি উপযুক্ত মনে হলে উইকেটে থাকা ব্যাটারদের এবং ফিল্ডিং দলের অধিনায়ককে বলতে হবে যে, তাদের কিছু করার জন্য বল পরিবর্তন করা হয়েছে। ব্যাটিং দলের অধিনায়ককে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে আসলে কি ঘটেছে।

পর্যালোচনা শেষে আসে নেদারল্যান্ডসকে জরিমানার সিদ্ধান্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে সিরিজজরিমানানেদারল্যান্ডসবল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT