বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট পাহাড় থেকে ছিটকে পড়ে যাত্রীবাহী বাস বিধ্বস্ত হয়েছে।
এতে কমপক্ষে ১৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরো ১৮ জন।
বাসটি আর্জেন্টিনার সীমান্তবর্তী ভিল্লাজোন থেকে রাজধানী লা পাজে আসার পথে ওই দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি ছোট পাহাড়ে তা বিধ্বস্ত হয়।








