বিনোদন

বলিউড রাজ করবে এই নায়িকারা: জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

চলতি বছরে বলিউডে যেসব নায়িকারা দাপট দেখাবেন, তাদের নাম বললেন ভারতের খ্যাতনামা জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি

বলিউডের নায়িকাদের ছবি, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বলিউড নায়িকাদের ছবি, যারা বলিউডে রাজ করবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জ্যোতিষীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতির কারণে গেল বছরের পুরো সময় জুড়েই ছন্দপতন ছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বছরের অধিকাংশ সময় চলেনি কোন সিনেমার শুটিং, এমনকি প্রেক্ষাগৃহতেও মুক্তি পায়নি কোন সিনেমা। ফলে বছর জুড়ে সিনেমাতে তেমন সাড়া ফেলতে পারেনি অভিনেতা-অভিনেত্রীরা।

তবে অন্য সবকিছুর মতো নতুন বছরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে বলিউড। চলতি বছরে বলিউড অভিনেত্রীদের বেশ কয়েকজনকে নিয়ে আশাবাদী ভারতের খ্যাতনামা জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি।

তার ভাষ্যমতে, গেল বছর যেসকল অভিনেত্রীরা সিনেমাতে সাড়া ফেলতে পারেননি তাদের অনেকেই এবছর বলিউড রাজ করবে। তারা কারা? দেখে নিন নামগুলো:

আলিয়া ভাট
চলতি বছরের প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম অয়ন মুখার্জি পরিচালিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। যেটিতে অভিনয় করবেন আলিয়া ভাট। আশা করা যাচ্ছে আসন্ন এই ছবিটি বক্স অফিস হিট হবে। একই সাথে এই ছবির মাধ্যমে প্রথমবারের মত পর্দায় একসাথে হাজির হবেন রনবীর কাপুর এবং আলিয়া ভাট। সাথে আরো থাকবে অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি সহ আরও অনেকে।

কিয়ারা আদভানি
‘কবীর সিং’ সিনেমায় এক প্রীতি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কিয়ারা আদভানি। চলতি বছরেও তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ।  যার মধ্যে রয়েছে বরুন ধাওয়ানের বিপরীতে ‘যুগ যুগ জিও’, অক্ষয়ের বিপরীতে ‘ভুল ভুলাইয়া টু’ সহ আরো বেশ কিছু সিনেমা। ফলে ধারণা করা হচ্ছে এই অভিনেত্রীও এ বছর পর্দা মাতাবে।

দীপিকা পাডুকোন
গেল কয়েক বছর ধরে বলিউডে রাজ চলছে দীপিকার। তার অভিনীত সিনেমা মানেই যেন সুপার হিট! এবছর তার হাতে রয়েছে বেশ কিছু প্রজেক্ট। যার ভেতর ‘৮৩’ এবং ‘পাঠান’ অন্যতম।

ক্যাটরিনা কাইফ 
গেল বছর মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমাটি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি মুক্তি পায়নি। অবশেষে এবছরের ২ জুলাই মুক্তির ঘোষণা এসেছে।

পরিনীতি চোপড়া
ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে পরিনীতি চোপড়া অভিনীত আসন্ন সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এর ট্রেলার। যা দর্শকমহলে ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে। যদিও ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে তবে ধারণা করা হচ্ছে আসন্ন এই ছবিটি বেশ হিট হবে।

বিষয়:আলিয়া ভাট কিয়ারা আদভানি ক্যাটরিনা কাইফ দীপিকা পাড়ুকোন পরিনীতি  চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…