চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সাগর সারহাদি আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
বিনোদন
A A
বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সাগর সারহাদি মৃত্যুবরণ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘কাভি কাভি’ খ্যাত বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার, নির্মাতা সাগর সারহাদি ওরফে গঙ্গাসাগর তালওয়ার। ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে জানা গেছে, রবিবার (২১ মার্চ) গভীর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিগত কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন সাগর সারহাদি। যার ফলে বেশ কদিন মুম্বাইয়ের সিয়নের আইসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না তার। এর আগে ২০১৮ সালে ফেব্রুয়ারিতে হার্ট অ্যাটাকের পরে সারহাদিকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

‘নুরি’, ‘বাজার’, ‘কাভি কাভি’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘দিওয়ানা’ এবং ‘কাহো না প্যায়ার হ্যায়’-এর মতো আইকনিক ফিল্মের চিত্রনাট্যকার হিসেবে জনপ্রিয় সাগর সারহাদি। এছাড়াও তিনি ইন্ডিয়ান পিউপিলস থিয়েটার অ্যাসোসিয়েশনের বহু পুরনো সদস্য ছিলেন।

ষাট এবং সত্তরের দশকে ইন্টার কলেজিয়েট থিয়েটার কম্পিটিশন খালসা এবং সেন্ট জেভিয়ার্সের মধ্যে, ফারুক শেখ এবং সাবানা আজমির মতো শিল্পীদের সঙ্গে পরিচয় করান তিনি।

তবে সারহাদি শুধুমাত্র চিত্রনাট্যকার হিসেবে প্রখ্যাত ছিলেন এমন নয়। তার পরিচালিত হিন্দি সিনেমাগুলোও ব্লকবাস্টার হিট ছিল। আর তাইতো তার মৃত্যুর সংবাদে পুরো বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নুরি, বাজার, কাভি কাভি, সিলসিলা, চাঁদনি, দিওয়ানা এবং কহো না পেয়ার হ্যায়-এর মতো আইকনিক ফিল্মের চিত্রনাট্যকার হিসেবে জনপ্রিয় সাগর সরহাদি।

ট্যাগ: অমিতাভ বচ্চনকহো না পেয়ার হ্যায়গল্পচাঁদনিচিত্রনাট্যদিওয়ানানুরিপ্রয়াতবলিউডবাজারলিড বিনোদনসংলাপসিলসিলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার জন্য সীমান্ত খুলতে সম্মত নিউজিল্যান্ড

পরবর্তী

ভারতের দেয়া অ্যাম্বুলেন্স উপহারের প্রথম চালান বেনাপোলে

পরবর্তী
বেনাপোলে প্রথম চালানে ভারতের দেয়া অ্যাম্বুলেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দেয়া অ্যাম্বুলেন্স উপহারের প্রথম চালান বেনাপোলে

বিদ্যা দেবী ভান্ডারির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রীয় ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে বিদ্যা দেবী ভান্ডারির শ্রদ্ধা

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT