চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলকে কথা বলাচ্ছেন মাশরাফী-সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইনিংসের তিন ওভার শেষ। এই সময়ে ১১টি বল খেলেও খাতা শূন্য ক্রিস গেইলের। তখন মনে হচ্ছিল ঝড়ের আগে শান্ত অবস্থা! অদূরেই হয়তো ছক্কা বৃষ্টির পূর্বাভাস। সেটা আর হল কোথায়। শূন্য খাতা নিয়েই ফিরতে হল গেইলকে। অসাধারণ এক ডেলিভারিতে ক্যারিবীয় দানবকে ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন।

উইন্ডিজ- ২৯/১ (৮)

টস জিতে কেনো আগে বোলিং নিয়েছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা? সেটা প্রথম পাঁচ ওভারে অনেকটা প্রমাণিত। অধিনায়কের নিজের করা প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি গেইল। ক্যাপ্টেনের দেখানো কিপটেমির পথে হাঁটলেন সাইফউদ্দিনও। তার একের পর এক সুইংয়ে দিশেহারা ‘ইউনিভার্স বস’ গেইল ও সঙ্গী এভিন লুইস। ওল্ড ট্রাফোর্ডের বাড়তি বাতাস কাজে লাগিয়ে বলকে যেন নিজেদের হয়ে কথা বলাচ্ছেন টাইগাররা।

ইনিংসের চতুর্থ আর সাইফউদ্দিনের করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি ঠিক মতো খেলতে পারেননি গেইল। দ্বিতীয় বলে আর রক্ষা হল না তার। অফস্টাম্পের বাইরে কিছুটা আউট সুইং করা বল খেলতে গেলে ব্যাটের কানায় লাগে। নিজের বাঁদিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন এ বিশ্বকাপেই উইকেটের পেছনের কারণে সমালোচনার শিকার মুশফিকুর রহিম।

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে আগের তিন ম্যাচে ক্রিস গেইলের স্কোর ০, ১ ও অপরাজিত ৩৭ রান। এবারও সেই স্কোর ছাড়িয়ে যেতে পারলেন না। খালি হাতে ফেরার আগে খেলে যান ১৩টি বল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT