ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সংগীতের আসর ‘মালহার উৎসব’।
শুক্রবার সন্ধ্যায় শুরু হয় এ উৎসব।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দুই দিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সংগীতের আসর ‘মালহার উৎসবে তাল, লয় ও সুরের মূর্ছনা ছড়িয়েছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।
উৎসবে সংগীত পরিবেশন করছেন ভারতের শায়নি সেন্ধে, পন্ডিত দেবজ্যোতি বোস, পন্ডিত শুভঙ্কর ব্যানার্জী ও পন্ডিত কুশল দাস এবং বাংলাদেশের প্রিয়াঙ্কা গোপ।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা এ মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা উপভোগ করেন।
উল্লেখ্য, বর্ষা ঋতুকে স্বাগত জানাতে দুই দিনব্যাপী এ আয়োজন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।







