চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা ওয়ানডে বোলারের মনোনয়নে সাকিব-মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর ২০২১ সালে ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

এক বছর আগে আজকের এই দিনে অর্থাৎ ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব।

মাঠে ফিরেই তার বলের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটাররা অসহায় হয়ে পড়েছিলেন। ৭.২ ওভারে দুই মেইডেনসহ মাত্র ৮ রান দিয়েই মি.অলরাউন্ডার তুলে নেন ৪ উইকেট।

সফরকারীরা ৩২.২ ওভারে মাত্র ১২২ রানেই অলআউট হয়। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ৬ উইকেটের অনায়াস জয় তুলে নেয়। সেই ম্যাচে সাকিবের অতি নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ৪ উইকেট তুলে নেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়নের তালিকায় রেখেছে ক্রিকইনফো।

মনোনয়ন তালিকায় থাকা আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ। গত বছরের ২৩ মে হোম অব ক্রিকেট মিরপুরে শ্রীলঙ্কার আগে ব্যাট করা বাংলাদেশ ৬ উইকেটে ২৫৭ রান করে।

একটা সময় মনে হচ্ছিল লঙ্কানরা রান তাড়া করে ম্যাচটি জিতে নিতে পারে। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৮২ রান। সেখান থেকে মাত্র ২০ রান যোগ করে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে বসে, যার মধ্যে মিরাজ একাই তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান।

Reneta

সেদিন শ্রীলঙ্কা ২২৪ রানে গুটিয়ে গেলে ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে সেদিন মিরাজ দলের জয়ে কার্যকরী ভূমিকা রাখেন। যার প্রেক্ষিতে ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য তাকে মনোনীত করেছে।

এছাড়া ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে ২৭ রান দিয়ে ৪ উইকেট পাওয়ার জন্য ট্রেন্ট বোল্ট, পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট দখলের জন্য প্রসিদ্ধ কৃষ্ণ, মিরপুরে বাংলাদেশের সঙ্গে ১৬ রান খরচ করে ৫ উইকেট শিকারের জন্য দুশমন্ত চামিরা, শ্রীলঙ্কার বিপক্ষে চেস্টার-লি-স্ট্রিটে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেয়ার জন্য ক্রিস ওকস মনোনয়ন পেয়েছেন।

একইসঙ্গে ওভালে লঙ্কার বিপক্ষে ৪৮ রান খরচ করে ৫ উইকেট পাওয়ায় স্যাম কারেন, কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে ৪২ রানের বিনিময়ে ৪ উইকেট পাওয়ায় সাকিব মাহমুদ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্রিজটাউনে ৪৮ রান খরচায় ৫ উইকেট দখল করায় মিচেল স্টার্ক এবং কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তাবরাইজ শামসি ৪৯ রান দিয়ে ৫ উইকেট পাওয়ায় মনোনয়ন তালিকায় আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকইনফো পুরস্কার-২০২১মিরাজলিড স্পোর্টসসাকিবসেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত ২

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT