চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণে সময় নিয়ন্ত্রণ ও মুখোশ নিষিদ্ধের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

পহেলা বৈশাখে বাংলা ও বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের সময়
নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ
উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহার নিষেধ করে দেয়া
সিদ্ধান্তেরও নিন্দা জানিয়েছে উদীচী।

তবে বিকট আওয়াজের বিদেশী সংস্কৃতির পরিচায়ক ভুভুজেলা বাঁশি নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার।

এক বিবৃতিতে তারা বলেন, এ ধরনের বাঁশির সাহায্য নিয়েই উৎসব চলাকালীন অনেক অন্যায় ও অপকর্ম ঘটানো হয়। তাই, ভুভুজেলাসহ বিকট আওয়াজের বাঁশি নিষিদ্ধের সিদ্ধান্ত সময়োপযোগী।

Banglabid

‘কিন্তু, বর্ষবরণ উৎসবকে নির্দিষ্ট সময়ের ঘেরাটোপে বেঁধে দেয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক নয়। এর মাধ্যমে উৎসবমুখর বাঙালির প্রাণের উচ্ছ্বাসকে দমন করা হচ্ছে,‘ মন্তব্য করে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিকাল ৫টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করার নির্দেশনা গ্রহণযোগ্য নয়।

অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বৈশাখ উদযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহার নিষিদ্ধ করা বিষয়ক যে নির্দেশনা তা সার্বিকভাবে উৎসবের বৈচিত্র্যকে খর্ব করবে বলেও মন্তব্য করেন কামাল লোহানী ও প্রবীর সরদার। তারা মঙ্গল শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ মুখোশ ব্যবহারের অনুমতি দেয়ার দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিতে নারী নির্যাতনবর্ষবরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক নজরে ‘পানামা পেপারস’ তথ্য ফাঁস

পরবর্তী

পানামা পেপারসের আদ্যোপান্ত

পরবর্তী

পানামা পেপারসের আদ্যোপান্ত

অর্থ নিয়ে বিরোধ না জঙ্গি সম্পৃক্ততা?

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT