চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্মী সেনাদের নির্যাতনও ঠেকাতে পারেনি সাদ্দাম-শফিকার মিলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বর্মী সেনাদের নির্যাতন থেকে রেহাই পায়নি শরণার্থীরা, ছবি তোলা হয়েছে শরণার্থী শিবিরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনের অধিবাসী সাদ্দাম হোসেন ও শফিকা বেগম সম্পর্কে এখন স্বামী-স্ত্রী। চলতি বছরের আগস্টে বর্মী সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ তাদের এই মিলনে বাধা হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। সম্প্রতি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিয়ে হয় তাদের।

পারিবারিকভাবেই নিজ দেশে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কিন্তু বিয়ের আগেই সবকিছু এলোমেলো করে দেয় মিয়ানমার সেনাবাহিনী। গত ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীরা আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা চালালে রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতন শুরু করে সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষুরা। এর ফলে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

রয়টার্স জানায়: অন্যদের সঙ্গে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেয় সাদ্দাম ও শফিকা। দুই সপ্তাহ বিচ্ছিন্ন থাকার পর ক্যাম্পে আবার তাদের দেখা হয়। এর তিন মাস পর বিয়ে হলো তাদের। নিজেদের দেশ থেকে বিতাড়িত হলেও বিয়েতে আয়োজনের কমতি ছিল না। বিয়ের সাজ, অতিথিদের খাওয়ানো, নাচ, গান সব ছিল বিয়েতে। অতিথির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিয়ের আগের রাতেই একটি গরু জবাই করা হয় অতিথিদের জন্য।‘‘শফিকাকেও সাজানো হয়েছিল সুন্দর করে। দুই হাত ঢাকা ছিল রাঙা মেহেদিতে। সাদ্দামের সুন্দর পোষাকেও ছিল মিষ্টি সুগন্ধি। বিয়ের আগে দু’জনকে আলাদা আলাদা রঙিন বেদিতে বসানো হয়েছিল। তাদের ঘিরে আনন্দ উদযাপনের কমতি ছিল না। এই দিনটিই সাদ্দাম-শফিকার জন্য সবচেয়ে সুখের দিন। পৃথিবীর সব দম্পতির জন্যই হয়তো তাই। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো সাদ্দাম ও শফিকার দেশ নেই, তাদের বিয়ে হলো শরণার্থী ক্যাম্পে।’’

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও তারা এই জনাকীর্ণ ক্যাম্পে কেমন বোধ করবে তা সহজেই অনুমেয়। সাদ্দাম বলেন: আমরা সন্তানের জন্য অপেক্ষা করবো, কিন্তু তার আগে জানা দরকার আমরা কি এখানেই থাকছি নাকি মিয়ানমার যাচ্ছি। আমাদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়া হলে আমরা অবশ্যই সেখানে ফিরবো।’’

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

রোহিঙ্গা ক্যাম্পে সাদ্দামের দোকান
Reneta

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় হাজারখানেক মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমার সেনাবাহিনীরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT