চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণালী’র মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:৩৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

হত্যা? নাকি আত্মহত্যায় প্ররোচনা? এমন প্রশ্ন রেখে বর্ণালী মজুমদার মৃত্যুর সঠিক তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বর্ণালীর চাচাতো বোন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী পূজা মজুমদার।

তিনি তার বোনের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়ে বলেন: ‘এটা হত্যা নাকি আত্মহত্যা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বের হয়ে হয়ে আসে। আত্মহত্যা হলে তার পেছনে প্ররোচনাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আর যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহমেদ বলেন: ‘আমরা এভাবে আর কোনো মৃত্যু চাই না। আর কোনো নারীকে যেন এভাবে মৃত্যুবরণ করতে না হয়। আমাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের সামনে দাঁড় করানো হোক।’

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ বলেন: ‘বর্ণালী মজুমদার আমাদের রাষ্ট্রের অনেক নির্যাতিত নারীর প্রতিনিধি। আমরা জানতে পেরেছি বর্ণালীর শ্বশুরের পরিবারে একজন পুলিশে চাকরি করেন। পুলিশ শুধু নিহতের স্বামীর নামে মামলা নিয়েছে। শুধু একজনের জন্য পুলিশ ডিপার্টমেন্টের অর্জন ম্লান হতে পারে না। আমরা আশা করবো দোষীর পরিবারকে শাস্তির আওতায় আনা হবে।’

Reneta

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক মৃধা মো. শিবলী নোমান, শারীরিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেন প্রমুখ।

গত ২ জুলাই মধ্যরাতে রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় বর্ণালী মজুমদারকে তার স্বামী মিথুন দে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ণালীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বামী মিথুন লাশ হাসপাতালে ফেলে রেখে রহস্যজনকভাবে আগেই রামপুরা থানায় গিয়ে আটকের নাটক করে বলে অভিযোগ করে বর্ণালীর পরিবার। এরপর থেকেই এই মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন ও রহস্য!

বর্ণালী কী কারণে মারা গেছেন, তার মৃত্যুর সঠিক তদন্ত রামপুরা থানায় হবে কিনা- তা নিয়ে সংশয়ে রয়েছেন তার মা-বাবা। তারা মামলার সঠিক তদন্তের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

৫ বছর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাবুল মজুমদারের মেয়ে বর্ণালী মজুমদারের সঙ্গে পৌরসভার ৬নং ওয়ার্ডের চুনি লাল দে’র ছেলে মিথুন দে ওরফে রাহুলের পারিবারিকভাবেই বিয়ে হয়। ঘটনার দিন পর্যন্ত ঢাকার বনশ্রীতে স্বামীর সাথেই থাকতো বর্ণালী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজধানীহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT