চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যরকম আড্ডায় একজন আলী যাকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
মঞ্চ নাটকে একসঙ্গে আলী যাকের ও ফেরদৌসী মজুমদার

মঞ্চ নাটকে একসঙ্গে আলী যাকের ও ফেরদৌসী মজুমদার

চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় অভিযাত্রা তার। বর্ণাঢ্য ‘গ্যালিলিও’, ‘ম্যাকবেথ’ বা ‘দেওয়ান গাজী’। বাংলা মঞ্চনাটকে এক ও অদ্বিতীয় এসব চরিত্রের কুশীলব একজনই। আলী যাকের। টেলিভিশন কিংবা সিনেমা, অভিনয়ের বিশাল শিল্পভুবনে বর্ণাঢ্য তার চার দশকের অভিযাত্রা।

‘নাট্য নির্মাণ ও চরিত্র সৃজনে দুঁদে কারিগর আলী যাকের’র সাথে কিছুক্ষণ’ শীর্ষক এই ভিন্নমাত্রার আড্ডার আয়োজন করেছে ঢাকার মঞ্চে নতুন নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে এ আড্ডার শুরু হবে। বেলা ১টায় শেষ হবে। আড়াই ঘণ্টার আড্ডায় নাট্যজন আলী যাকের তার দীর্ঘ  নাট্য অভিযাত্রার অভিজ্ঞতার গল্প শোনাবেন। একইসঙ্গে বলবেন বর্ণাঢ্য জীবনের গল্প।

আয়োজক সংগঠনের অন্যতম সদস্য অলোক বসু বলেন, ‘একজন আলী যাকের যখন মঞ্চে ওঠেন নূরল দীন কিংবা গ্যালেলিও অথবা ম্যাকবেথ বা দেওয়ান গাজী হয়ে, তখন মিলনায়তনে সৃষ্টি হয় অসাধারণ এক নাট্যাবহ। তার অলোকসামান্য অভিনয় দ্যুতিতে জীবন্ত হয়ে ওঠে নাটকের চরিত্রেরা এবং রচিত হয় নতুন আর এক ইতিহাস’।  তিনি আরও বলেন, ‘আলী যাকের তার সুদীর্ঘ নাট্য অভিযাত্রার অভিজ্ঞতা বর্ণনা করবেন নিজের বয়ানে। তার সৃজিত চরিত্র ও নির্দেশিত নাটক নিয়ে বলবেন তার শিল্পসঙ্গীগণ। সেই সঙ্গে তার সৃজনকর্মকে ঘিরে নাট্যামোদী ও নতুন প্রজন্মের নাট্যজনদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিবেন। সবার উপস্থিতি ও অংশগ্রহণে আলী যাকেরের সাথে নিঃসন্দেহে আমরা খানিকটা ভালো সময় কাটাতে পারবো’।

শব্দ সৈনিক আলী যাকের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংলিশ প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। ১৯৭২ সাল থেকে তিনি মঞ্চনাটকের সারথি। বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক এমসিএলের কর্ণধার, মুক্তিযুদ্ধভিত্তিক একমাত্র জাদুঘর এবং মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টেরও অন্যতম সংগঠক তিনি। স্ত্রী আরেক বরেণ্য নাট্যজন সারা যাকের এবং তার দুই সন্তানও অভিনয়ে জড়িত। তাদের নাম ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলী যাকের
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT