চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী মন্তব্য করে চরম বিপাকে পাকিস্তানি অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেলুকোয়ওয়ের বিপক্ষে বর্ণবাদী মন্তব্যের কারণে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ গুরুতর সমস্যায় পড়তে পারেন। পাকিস্তান-সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় সরফরাজের করা মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়ার পর সরগরম ক্রিকেটাঙ্গন।

বুধবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ঘটনা সেই ম্যাচের ৩৭তম ওভারে। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে ইনসাইডএজ হয়ে কোনমতে বেঁচে যান ফেলুকোয়ও। তখনই উইকেটের পেছনে থাকা সরফরাজ বাজে মন্তব্য করেন।

চরম ব্যাটিং ব্যর্থতার পরও ম্যাচে প্রথম ব্যাট করে ২০৩ রান করে পাকিস্তান। বল হাতে ৮০ রানে সাউথ আফ্রিকার ৫ উইকেট তুলে নিয়ে জয়ের আশাও জাগিয়েছিল সফরকারীরা। কিন্তু এরপরই ভ্যান ডার ডুসেনের সঙ্গে ১২৭ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জেতান ফেলুকোয়ও। বল হাতেও চার উইকেট নেন তিনি। ব্যাটে ৮০ বলে অপরাজিত থাকেন ৬৯ রানে। ডুসেন করেন অপরাজিত ৮০ রান। শেষ পর্যন্ত প্রোটিয়ারা ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায়।

শুরুতে পাঁচ উইকেট তুলে নিয়ে পরে ক্যাচ মিস, রিভিউতে ফেলুকোয়ও’র বেঁচে যাওয়া। এসবকিছু নিয়ে বেশ হতাশ ছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। অধিনায়ক হিসেবে সরফরাজ একটু বেশিই হতাশ ছিলেন।

এসময় শাহিন আফ্রিদির বলে ফেলুকোয়ও বেঁচে যাওয়ায় উর্দুতে সরফরাজ বলেন, ‘আবে কালে, তেরি আম্মি আজ কহন বহেন হায়? কি পারওয়া ক আয়ে হ্যায় আজ?’

যার বাংলা করলে দাঁড়ায়, ‘আরে কালো ম্যান, তোমার মা আজ কোথায় বসে আছেন? তুমি কি তাকে তোমার জন্য প্রার্থনা করতে বললে?’

Reneta

এই ঘটনা পাকিস্তান দলে বিপর্যয় বয়ে আনতে পারে, এমনকি প্রোটিয়া সফরের বাকি সময়টা সরফরাজকে ছাড়াই খেলতে হতে পারে তাদের।

কারণ, আইসিসির বর্ণবাদবিরোধী আইন অনুযায়ী, কোনো খেলোয়াড় বা সহায়তা কর্মী প্রথমবারের মতো এমন অপরাধে দোষী সাব্যস্ত হলে চার থেকে আট ম্যাচ স্থগিতাদেশের শাস্তি পাবে, চার থেকে আটটি ওয়ানডে বা টি-টুয়েন্টি ম্যাচে এই স্থগিতাদেশ পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টসসরফরাজ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT