বরিশালে সাংবাদিক মনির হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুদীপ্ত দাস ওই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন আলাউদ্দিন রাঢ়ি ও তার ছেলে রাসেল রাঢ়ি।
২০১০ সালে ২১ ডিসেম্বর মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরকে জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করা হয় । বরিশালের একটি স্থানীয় পত্রিকার মুলাদী উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন মনির।







