বরিশালের গৌরনদীতে আগৈলঝাড়া-পয়সারহাট ফিডার রুটে যাত্রীবাহী বাস চলাচলে বাধার জের ধরে বরিশালের আভ্যন্তরীন এবং দূরপাল্লা রুটে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, সংসদ সদস্যদের আশ্বাসের প্রেক্ষিতে তারা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার সকাল ১১টা থেকে আবার আভ্যন্তরীন ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি।
রোববার বরিশাল জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘট ডাকে। থ্রি হুইলার মালিক শ্রমিকরা বাস চলাচলে বাধা দেওয়ায় এই ধর্মঘট ডাকে বাস মালিক সমিতি।






