বরিশালে রেজাউল ইসলাম রেজা নামে এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মেহেদী ও ফাহমি নামে আরও ২ জন আহত হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে সরকারী পলিটেকনিকের সামনে তাদের ওপর হামলা হয়। হামলার পর তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রেজাউল ইসলামের মৃত্যু হয়।
রেজা পলিটেকনিক থেকে পাস করেছেন।







