চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত হলেন ব্লাটার-প্লাতিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের নিয়স্ত্রক সংস্থা ফিফা এর প্রেসিডেন্ট সেপ ব্লাটার, সেক্রেটারি জেনারেল জেরোম ভালকে এবং ভাইস প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে তাদের পদ থেকে ৯০ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।

সাবেক ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট চাং মং-জুনকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং ১ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।

ফিফার নৈতকতা কমিটি এই শাস্তির বিষয়টি জানিয়েছে।

দূর্নীতির অভিযোগে ব্লাটার (৭৯), ভালকে (৫৪) এবং উয়েফা প্রেসিডেন্ট প্লাতিনির (৬০) বিরুদ্ধে তদন্ত করে আসছিলো ফিফার এথিক্স কমিটি। এথিক্স কমিটির তদন্ত বিষয়ক চেম্বারের তদন্তের ভিত্তিতেই এই সীদ্ধান্ত নেয়া হয়েছে বলে কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

শাস্তির মেয়াদকালে ফুটবলের সবধরনের কার্যক্রম থেকে এই তিনজনকে নিষিদ্ধ থাকবেন। তবে শাস্তিপ্রাপ্ত তিনজন কোন ধরনের অপরাধমূলক কাজে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে গত মাসে ফৌজদারী তদন্ত শুরু করার পর এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে। সুইস কর্তৃপক্ষের ব্ল্যাটারের বিপক্ষে অভিযোগ ছিলো, ৭৯ বছর বয়সী ব্লাটার ফিফার জন্য নেতিবাচক চুক্তি করেছেন। সেই সঙ্গে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (ইউয়েফা) সভাপতি মিশেল প্লাতিনিকে অবৈধ উপায়ে অর্থ দিয়েছেন।

Reneta

প্লাতিনির (৬০) বিরুদ্ধে দুই মিলিয়ন ইউরো ( ১.৩৫ মিলিয়ন ইউএস ডলার) পরিশোধের বিষয়টি তদন্ত করার করে দেখছে এথিক্স কমিটি। গত মাসে পত্রিকায় প্রকাশিত সংবাদে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি থেকে লাভ আদায়ের চক্রান্তের অভিযোগ উঠার পর থেকেই ভালকে’কে (৫৪) তার ফিফার দায়িত্ব থেকে সাময়িক ছুটি দেয়া হয়েছিলো। 

গত বছর ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে আনা দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ।

তবে ২৯ মের নির্বাচনে ফিফার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্লাটার। এরপর বেশ কয়েক বার পদত্যাগ এবং তা পরে অস্বীকার করে বিতর্কিত হন এ সুইস। আগামী বছরের ফেব্রুয়ারী মাসের ২৬ তারিখে অনুষ্ঠিতব্য ফিফার বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট ব্লাটারের মেয়াদ শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেরোম ভালকেফিফামিশেল প্লাতিনিসেপ ব্লাটার
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT