চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা ধেয়ে আসছে ঢাকার দিকে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A

বন্যা পরিস্থিতির উন্নতি আর অবনতির সঙ্গে সঙ্গে রাজধানীবাসির জন্য নতুন আশঙ্কা। দেশের উত্তরে কয়েক জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আর কয়েকটিতে অবনতির মধ্যে ঢাকার নিম্নাঞ্চল এবং মধ্যাঞ্চলের ৯ জেলাতেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। ঢাকার দিকে ধেয়ে আসা বন্যার সর্তকতা হিসেবে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এমাসের ১৯-২০ তারিখ নাগাদ বন্যাকবলিত হয়ে পড়তে পারে ঢাকার নিম্নাঞ্চল। ব্রক্ষ্মপুত্র-যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে এখন যে পানিপ্রবাহ তা গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ব্রক্ষ্মপুত্র-যমুনা নদীর নুনখাওয়া, চিলমারি, সারিয়াকান্দি, সিরাজগঞ্জ এবং আরিচার মতো স্পর্শকাতর পয়েন্টে আগামী ২৪ ঘণ্টায় পানি আরো বাড়বে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর ফলে গাইবান্ধা, কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলের তিস্তা, ধরলা ও করতোয়ায় ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি কমে দিনাজপুর ও ঠাকুরগাঁও, নীলফামারি ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। একই সময়ে সুরমা-কুশিয়ারায় পানি কমে সিলেট অঞ্চলেও পরিস্থিতির উন্নতি হতে পারে। কিন্তু, নেপাল ও ভারতের বিহারে বন্যা পরিস্থিতির কারণে গঙ্গা-পদ্মায় আগামী তিন দিন পানি আরো বাড়ার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বেশ দক্ষতার সঙ্গে বন্যা কবলিত এলাকা ও ঝুঁকিপূর্ণ এলাকার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। এছাড়া বন্যার ত্রাণ ও উদ্ধার কাজে সরকারি-বেসরকারি বিভিন্ন তৎপরতার সঙ্গে গণমাধ্যমের একটি বিশেষ ভূমিকা দেখা যাচ্ছে, যা খুবই ইতিবাচক। তবে রাজধানী ও এর আশেপাশের এলাকা বন্যাকবলিত হলে দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড ব্যাহত হবার যে শঙ্কা, তা আমাদের ভাবাচ্ছে। রাজধানী বন্যাকবলিত হলে কী ধরণের ব্যবস্থা নেয়া লাগতে পারে এবং কীভাবে জনজীবন সচল রাখা যায়, তা নিয়ে ভাবতে হবে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে কারো হাত নেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি অবশ্যই প্রয়োজন। সেই পূর্ব প্রস্তুতির পরিকল্পনা থাকতে হবে বছরজুড়েই। দেশের নদীনালা, খাল-বিল উদ্ধারসহ স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার ব্যাপারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পদক্ষেপ নেয়া সময়ের দাবি। আশা করি বিষয়গুলোর গুরুত্ব বুঝে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যালাপাগোস ফটোগ্রাফি প্রতিযোগিতা জিতলো যে ছবিগুলো

পরবর্তী

টাঙ্গাইলে গরম খিচুড়ি পড়ে ১ শিশু নিহত

পরবর্তী

টাঙ্গাইলে গরম খিচুড়ি পড়ে ১ শিশু নিহত

বাংলাদেশি ১ লাখ ১৮ হাজার ৯‘শ ২৪ জনের হজের ভিসা অনুমোদন

সর্বশেষ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT