চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় টাঙ্গাইলে মানবিক বিপর্যয়

সোহেল তালুকদার সোহেল তালুকদার
২:২৩ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে তৃতীয় দফার বন্যায় জেলার  ১২ টি উপজেলার মধ্যে ১১টিই এখন বন্যাকবলিত। বন্যায় এসব অঞ্চলের প্রায় সাড়ে ছয় লক্ষাধিক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ পানিবন্দি মানুষের সংখ্যা প্রায় আড়াই লক্ষাধিক। দীর্ঘ মাস ধরে বন্যা স্থায়ী হওয়ায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সর্বত্রই।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩ সে.মি কমেছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে জেলার অভ্যন্তরীণ সবকটি নদীতে। অভ্যন্তরীণ নদীগুলির প্রায় সবকটিই বিপৎসীমার একশ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে প্রতিনিয়ত বাড়ছে দুর্গত মানুষের সংখ্যা। পুরো জেলায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট।

জেলা প্রশাসন অফিসের তথ্যমতে, ১১ উপজেলার ৮৩টি ইউনিয়নের অন্তত ৬৫২ টি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে ৬টি পৌরসভা আংশিক এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ৫ লাখ ১২ হাজার ৪২১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দি পরিবারের সংখ্যা ৫৭ হাজার ৪৯ টি। আর পানিবন্দি লোক সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১৯৬ জন।

Banglabid

অপরদিকে ৭৬১টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে এবং আরো আংশিক ৩০ হাজার ৫০৫ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ টি স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আরো ৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙনে ১ টি ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ৮৭ টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৬৪১ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ২ কি.মি. সম্পূর্ণ কাঁচা রাস্তা এবং আংশিক ৬৯৩ কি.মি. কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ১৬০ কি.মি. পাকা রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সম্পূর্ণ ৭টি ব্রিজ এবং আংশিক ৪৯টি ব্রিজ ক্ষতি হয়েছে। টিউওবেল ৭৯৪১ টি এবং ৫.৩ কি.মি. আংশিক নদীর বাঁধ ক্ষতি হয়েছে।

দুর্গত মানুষের জেলায় মোট ৪৫ টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। এই আশ্রয় কেন্দ্রে সংখ্যা ৩ হাজার ৪৬৫ জন আশ্রয় নিয়েছে। স্বাস্থ্যসেবা চলমান রাখতে ১১৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলায় ৯০০ মে.ট্রন চাল, নগদ ১৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিশু খাদ্য ২ লাখ টাকা এবং গোখাদ্য ৯ লাখ টাকা এবং শুকনা প্যাকেট ১০ হাজার বরাদ্দ দেয়া হয়েছে।

Reneta

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১০ হাজার ৭৪ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বোনা আমন, রোপা আমনের বীজতলা, আউশ, সবজি, লেবু এবং আখসহ নানা ফসল রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলবন্যাযমুনা নদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোভিড -১৯ জরুরি পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে ডাব্লিউএইচও

পরবর্তী

‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৭১’র রক্তের রাখিবন্ধনে আবদ্ধ’

পরবর্তী

'বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৭১'র রক্তের রাখিবন্ধনে আবদ্ধ'

করোনাভাইরাস: এ পর্যন্ত দেশে ৩ হাজার মানুষের মৃত্যু

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT