চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচার হবে মালয়েশিয়ায় চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীতানুষ্ঠান ‘বন্যার সাথে মালয়েশিয়া’য়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু ও আমীরুল ইসলাম।
গানগুলো হলো ‘ওরে মন তোর বিজনে’, ‘ডেকো না আমায় ডেকো না’ ‘কী পাইনি তারই হিসাব মিলাতে’ ‘আমি তোমায় যত শুনিয়ে ছিলেম গান’ ‘চাহি অতৃপ্ত নয়নে তোর মুখপাণে’, ‘কে তুমি বসে নদী কূলে একলা’, ‘ওহে সুন্দর মরি মরি’, ‘তুমি আমার অন্তস্থলের খবর জানো’, ‘বধু তোমায় করব ঋণী’ এবং ‘সখী প্রতিদিনও হায় এসে ফিরে যাই’।









