চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার পানি কিছুটা কমলেও বানভাসি মানুষ খাদ্য সংকটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায় নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এর ফলে খাবার এবং বিশুদ্ধ পানির অভাবসহ নানাবিধ সংকটে ভুগছে সাধারণ মানুষ।

এরমধ্যে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি কমেছে ৮ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে কমছে ৫ সেন্টিমিটার। তবে রোববার সকাল ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ও কাজিপুর পয়েটে ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

অন্যদিকে জেলার শেষ সীমানা শাহজাদপুরের বাঘাবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানিও কমতে শুরু করেছে। সেখানে ১২ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সকালে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। টানা ২২ দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার পরে শনিবার সন্ধ্যা থেকে পানি কমতে শুরু করলেও এখনও সবগুলো পয়েন্টেই বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি।

বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান,খেলার মাঠ, রাস্তাঘাট, বসতবাড়ি ও আবাদি জমি। নদী ভাঙ্গনে দিশেহারা হয় পড়েছে চৌহালী ,কাজিপুর ও শাহজাদপুর উপজেলার নদীতীরের মানুষরা।

২২ দিনে কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার কমপক্ষ ৪০টি ইউনিয়নের এক লাখ বেশি মানুষ পানি বন্দী হয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছে। জ্বালানির অভাবে রান্না করা খাবার, শিশু খাদ্য, বিশুদ্ধ পানির সংকট দুর্বিসহ হয়ে উঠেছে তাদের জীবন। পানিবাহিত নানা রোগ ও সাপ পাকামাকড়ের ভয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে বানবাসি মানুষদের জীবন।

এছাড়া নিম্নাঞ্চলের ৪ হাজার ৯৬০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

Reneta

অন্যদিকে জামালপুরে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের নদ-নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে জেলার বন্যাপীড়িত অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা পরিস্থিতিযমুনা নদীসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT