চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাদুর্গতদের ‘কথা ভেবে’ খালেদা জিয়ার জন্মদিন পালন করেনি বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১০:৫০ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেনি বিএনপি। গত বছরের মতো এ বছরও তাদের চেয়ারপার্সনের জন্মদিন পালন থেকে বিরত থেকেছে দলটির নেতাকর্মীরা।

আগের দিন সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদশ ছাত্রলীগের এক অনুষ্ঠান থেকে খালেদা জিয়ার জন্মদিনকে ‘ভুয়া’ উল্লেখ করে তা প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বন্যাদুর্গতদের দুর্ভোগের কথা বিবেচনা করে ম্যাডামের জন্মদিনে কেক কাটা হয়নি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কখনোই জন্মদিন পালন করেন না উল্লেখ করে তিনি বলেন, জন্মদিনের কেক কাটার আয়োজন করে মূলত দলের নেতাকর্মীরা।

বিএনপির পাশাপাশি দলটির সহযোগী সংগঠন ছাত্রদলও খালেদা জিয়ার জন্মদিন পালন করবে না বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কেক কাটার আয়োজন স্থগিত করা হয়েছে। বন্যাদুর্গতদের দুর্দশার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের বিকল্প হিসেবে দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ছাত্রদল সাধারণ সম্পাদক।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রতি বছর গুলশানে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে উৎসবের আয়োজন করে থাকে। এসময় খালেদা জিয়া নিজেও সেই কেক কেটে নেতাকর্মীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতেন।

তবে গত বছরের মতো এ বছরও বন্যার্তদের দুর্ভোগের কারণ উল্লেখ করে জন্মদিনের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজন্মদিনশোকাবহ আগস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT