চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হোক মানবপাচারের নামে অমানবিক হত্যাযজ্ঞ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:৪৭ অপরাহ্ণ ২৯, মে ২০২০
সম্পাদকীয়
A A

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাচারকারীরা ত্রিপলী থেকে ১৮০ কিলোমিটার দূরে তাদের হত্যা করে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মানব পাচারকারীদের ঠেকানো না গেলে এইসব হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না। অনেক আগেই মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা সঠিক উপায়ে কার্যকর হয়নি। কিছুদিন বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে। আর তার কারনেই এবার এক সঙ্গে ২৬ প্রান গেলো বলে মন্তব্য করেন তিনি।

লিবিয়ায় নিহত ২৬ জনের লাশ রাজধানীর একটি হাসপাতালে সংরক্ষিত রাখা হয়েছে বলে জানাত দূতাবাস। লিবিয়াতে আনুষ্ঠানিকভাবে কোন সরকার না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা পাওয়া কঠিন হচ্ছে হলেও ইঙ্গিত দেন মন্ত্রী।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।

লিবিয়ায় অভিবাসী প্রত্যাশী ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনা নতুন করে কিছু নয়। অবৈধপথে মানব পাচারকারীদের হাত থেকে মানুষের যেনো রক্ষা নেই। মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে এক ধরণের দুঃসাহসী অভিযানে নেমেছে। উন্নত জীবনের হাতছানি মানুষকে করে তুলেছে এত দুঃসাহসী। প্রতি বছর আমরা এমন সব ঘটনা ঘটতে দেখি। আমরা সরকারে কাছে দেশে আরও কর্মসংস্থানের দাবির পাশাপাশি এই ঘটনার পুনারাবৃত্তি যেনো না হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী আমরা দ্রুত মানব পাচারকারীদের অবৈধ তৎপরতা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT