চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু রাজ্জাকের মস্তিষ্কের ‘ভেল্কি’ দেখার অপেক্ষায় মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও জাতীয় দলে ফিরেছেন আব্দুর রাজ্জাক। খেলোয়াড় হিসেবে নয়, বাঁহাতি স্পিনারের এবারের দায়িত্ব ভিন্ন। খেলা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার আগেই জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিনি। বন্ধুর এ নিয়োগে ভীষণ আনন্দিত জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জানিয়েছেন শুভ কামনা।

মাশরাফী ও রাজ্জাক- দুজনেরই উত্থান বিভাগীয় শহর খুলনা থেকে। জাতীয় ক্রিকেটে দুজনে খেলেছেন একসঙ্গে, বন্ধুত্বটাও বেশ গভীর তাদের মাঝে। মাশরাফী বা রাজ্জাক, কেউই এখন পর্যন্ত জাতীয় দল থেকে অবসর নেননি, ক্রিকেটের বাইরে মাশরাফী জাতীয় সংসদের একজন সদস্য। আর বন্ধু রাজ্জাক আসীন হলেন নতুন দায়িত্বে।

রাজ্জাককে গ্রেট অব অলটাইম বা গোট আখ্যা দিয়ে শুভ কামনা জানিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফী লিখেছেন, ‘খান আব্দুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে।’

‘হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে, তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।’

‘জানি তুই তোর সেরাটাই দিবি, এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁ-হাতের ভেল্কি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিষ্কর, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিলো না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।’

Reneta

‘ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT)।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকবাংলাদেশ ক্রিকেটবিসিবিমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT