চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধু’ নেইমারকে বার্সায় ডাকছেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A
যখন তারা একসঙ্গে

যখন তারা একসঙ্গে

লিওনেল মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বের রসায়নটা কারও অজানা নয়। সঙ্গে লুইস সুয়ারেজকে নিয়ে গড়ে তোলা বার্সেলোনার আক্রমণভাগ, যা ‘এমএসএন’ নামে খ্যাত ছিল, সেটিও স্মৃতির খুব আড়ালে নয়। এইতো দুবছর আগের কথা, নেইমার পিএসজিতে চলে যাওয়ার আগে কত সাফল্য একসঙ্গে। ব্রাজিল তারকা যখন ফরাসি ক্লাব ছাড়তে মরিয়া, দৃশ্যপটে আবারও বন্ধু মেসি। মার্কা বলছে, নেইমারকে রিয়ালে না যেয়ে বার্সায় ফিরে আসতে পরামর্শ দিয়েছেন এলএম-টেন। সেটিও ফোন করে।

দল বদলের মৌসুম আসবে, নেইমারকে ঘিরে আলোচনা-নাটকের পারদ তুঙ্গে উঠবে না এমন কমই হয়েছে। এবার নেইমার নিজেই যখন পিএসজি ছেড়ে বার্সায় ফিরতে চাইছেন, তখনও আলোচনা তুঙ্গে। সেটিতে উত্তাপ ছড়ায় মঞ্চে রিয়াল মাদ্রিদ হাজির হলে। মাদ্রিদিস্তাদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও নাকি খুব আগ্রহী সাম্বার দেশের ২৭ বছর বয়সী তারকাকে বার্নাব্যুতে আনতে।

সেপ্টেম্বরের ২ তারিখে বন্ধ হবে এবারের দলবদল মৌসুমের জানালা। নেইমারকে নিয়ে অনেক কথা বাজারে ছড়ালেও কার্যকরী কিছু শোনা যাচ্ছে কমই। রাতে তার বার্সার কাছাকাছি আসার খবর পড়ে ঘুমালে সকালে জেগে পড়তে হচ্ছে রিয়ালের দুয়ার নেইমারের জন্য এই খুললো বলে!

এমন সময়ই মেসির আবির্ভাবের খবর দিল মার্কা। বন্ধু নেইমারকে নাকি রীতিমতো ফোনই করেছেন মেসি। মাদ্রিদে যোগ না দিয়ে তাকে বার্সায় ফেরার আবেগঘন বার্তা দিয়েছেন সেসময়। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, স্পেনে ফেরার খুব কাছাকাছিই আছেন নেইমার, এবং সেটি বার্সাতেই।

তবে পিএসজির সঙ্গে বার্সেলোনার সাংগঠনিক ও দলবদল ঘটনায় যে তিক্ততার ইতিহাস, আর রিয়ালের গ্রাস থেকে যেভাবে নেইমারকে অতীতে ছিনিয়ে এনেছিল কাতালানরা, দুইয়ে মিলে শেষে না ন্যু ক্যাম্পের দুয়ার থেকে এবার নেইমারকে ছিনিয়ে নিয়ে শোধ তোলে রিয়াল। সেজন্যই নাকি মেসির উদয়।

নেইমার-মেসি বন্ধুত্ব যেমন, বার্সায় মেসির প্রভাবও তেমনই প্রকাশ্য। ক্লাবের পোষ্যসন্তান মেসি দলের যেকোনো সিদ্ধান্তেই কেবল নয়, নীতিনির্ধারক পর্যায়ের অনেক সিদ্ধান্তেই প্রভাব রাখার মতো অবস্থায় আছেন। গত মৌসুম শেষে কোচ আর্নেস্টো ভালভার্দে যখন বার্সা ছাড়তে চেয়েছিলেন, ক্লাবও তাকে ধরে রাখতে খুব জোর করছিল না, তখন মেসি-পিকেদের চাওয়াতেই ভালভার্দে এ মৌসুমেও কাতালানদের কোচ।

Reneta

নেইমার বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সিতে খেলুন মেসি নাকি সেটা চাইছেন না। তাহলে তো বার্সার আরও ইতিবাচকই হওয়ার কথা। আর্জেন্টাইন মহাতারকার ফোন করার খবরের সঙ্গে নেইমার ঘিরে আরও কিছু আলোচনা বার্সায় তার ফেরার পালে হাওয়া দিচ্ছে।

তার মধ্যে একটা খবর, পিএসজি তাদের অফিশিয়াল দোকান থেকে নেইমারের জার্সি হতে শুরু করে সবরকম স্মৃতিচিহ্ন সরিয়ে নিয়েছে। আরেকটি খবর, পিএসজির আইনজীবী হুয়ান ডে ক্রেসপোকে দেখা গেছে ক্যাম্প ন্যূর অফিসে ঢুকতে। যিনি নেইমারের বার্সা থেকে পিএসজি যাওয়ার ট্রান্সফার ফি জামানত রেখেছিলেন।

একদিন আগে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, তারা নেইমারকে বেঁচে দিতে চান। লিগ ওয়ান শুরু হয়ে গেছে, প্রাক-মৌসুমের ম্যাচের মতো লিগে প্রথম ম্যাচেও নেইমারকে দলে রাখেননি প্যারিস জায়ান্টদের কোচ থমাস টুখেল। জয়ে মৌসুম শুরুর পর তিনি বলেছেন, নেইমারকে ছাড়াই ভাবতে হবে তাকে। এরমাঝে সেলেসাও তারকার দলবদলে মেসি-কানেকশন, নেইমার বুঝি বার্সায় এসেই গেলেন! অবশ্য ব্যক্তিটি নেইমার বলেই চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা ঝুঁকির!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএসএননেইমারপিএসজিরিয়াললিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT